জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রাঙ্গুনিয়ার অবহেলিত কড়ইল্যাটিলা জামে মসজিদে অনুদান

রাঙ্গুনিয়া পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থান হলেও দুর্গম যোগাযোগের কারণে পিছিয়ে রয়েছে কড়ইল্যাটিলা নামে একটি গ্রাম। গ্রামে যাতায়াতের জন্য একদিকে নেই কোন সড়ক যোগাযোগ ব্যবস্থা অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকার প্রাপ্তি থেকে অনেকটা বঞ্চিত গ্রামটি। পক্ষান্তরে দুটি খালের উপর কয়েকটি বাঁশের সাঁকো পেরিয়ে ধানি জমির আইলের উপর দিয়ে চলাচল করে আসছেন গ্রামের বাসিন্দারা। বৃষ্টি এলেই একেবারে বন্ধ হয়ে যায় চলাচল। আবার গ্রামের শিশুরা প্রতিদিন এই দুর্গম পথ পেরিয়ে স্কুলে যান। ফলে অল্পতেই ঝড়ে যায় তাদের অনেকের শিক্ষা-কার্যক্রম। অন্যদিকে অসুস্থ রোগীদের দোলনায় বেধে নিয়ে যেতে হয় হাসপাতাকে। কোন নারীর গর্ভপাত করাতে কয়েক মাস আগে থেকেই ভাড়া বাসায় চলে যান বাসিন্দারা। এভাবে অবহেলিত থেকে বছরের পর বছর এই গ্রামের শতাধিক পরিবারের দুঃসহ জীবনের চিত্র প্রত্যক্ষ করতে গিয়ে নজরে আসে গ্রামের একমাত্র মসজিদটিও খুবই জরাজীর্ণ। পরে উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খানের সহায়তায় মসজিদটির উন্নয়নে একটি অনুদান দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। আজ স্থানীয় এলাকাবাসীর হাতে অনুদানের এই অর্থ সহায়তার চেক তুলে দেন তিনি।এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহবান জানান কড়ইল্যা টিলা গ্রামের বাসিন্দারা।

Tag
আরও খবর