কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল: ফাইনালে দক্ষিণ রাজানগর ও পৌরসভা

বিজয়ীদের উল্লাস


রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর সেমিফাইনাল খেলা বৃহস্পতিবার (২২ জুন) বিকালে হয়েছে। ইছাখালী জাকির হোসেন স্টেডিয়ামে আয়োজিত এদিন টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় দক্ষিণ রাজানগর ইউনিয়নের ১-০ গোলে লালানগর ইউনিয়নকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। দ্বিতীয় খেলায় রাঙ্গুনিয়া পৌরসভা দল মরিয়মনগর ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে। ফলে ফাইনালে মুখোমুখি হবেন দক্ষিণ রাজানগর ও রাঙ্গুনিয়া পৌরসভা দল। আগামী শনিবার বিকাল ৩টার দিকে একই মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার টুর্নামেন্টের সেমিফাইনালে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন ইউপি চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার,  মুজিবুল হক হিরু, একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এনামুল হক, সদস্য মোহাম্মদ আলী, পিপলু বড়ুয়া, আলী আকবর, দাউদুল ইসলাম, আব্দুল মালেক সাংবাদিক জগলুল হুদা, মুক্তি সাধন বড়ুয়া প্রমুখ।

আরও খবর