জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রাজনগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া তরুণের মরদেহ ৩৩ ঘন্টা পর উদ্ধার

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার পানিতে মাাছ ধরতে স্রোতে ভেসে যাওয়া তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।  

নিখোঁজের প্রায় ৩৩ ঘণ্টা পর শনিবার (২৪ আগস্ট) সকাল ৬টার দিকে রাজনগর সদরের ময়নার দোকানের পাশে মনু নদী থেকে রাজনগর ফায়ার সার্ভিসেরা কর্মীরা সাদিক হোসেন হৃদয় (১৯) নামের তরুণের লাশ উদ্ধার করেন। 

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকেলে বন্যার পানিতে প্রচুর মাছ ধরা পড়ছে এমন সংবাদ শুনে রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদেনীমহল গ্রামের ছনাওর মিয়া তার ছেলে হৃদয়কে নিয়ে একই উপজেলার বন‍্যাকবলিত রাজনগর সদর ইউনিয়নের ময়নার দোকান নামক স্থানে মাছ ধরতে আসেন। পরে ওই স্থানে মাছ ধরা শুরু করে মধ‍্যরাত পর্যন্ত অবস্থান করেন। একপর্যায়ে রাত প্রায় দুইটার দিকে হৃদয় চিটকা জাল ছুড়লে জালের টানে বানের স্রোতে ভেসে যান। 

রাজনগর ফায়ার স্টেশন ইনচার্জ আলী হোসেন বলেন, এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে রাজনগর ফায়ার স্টেশনে খবর দিলে আমরা সিলেট থেকে ডুবুরি দল এনে তরুণকে খুঁজে বের করতে দিনব্যাপী অভিযান চালিয়েছি। কিন্তু পানির প্রবল স্রোত থাকায় ডুবুরি দল অনেক চেষ্টা করেও তাকে জীবিত বা মৃত কোনো অবস্থায় খুঁজে বের করতে পারেনি। তবে আজ শনিবার সকালে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তরুণকের লাশ উদ্ধার করতে সক্ষময় হয়েছে বলে জানান রাজনগর ফায়ার সার্ভসের স্টেশন অফিসার মোঃ আলী হোসেন।


Tag
আরও খবর