জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রাজনগরে বন্যার পানিতে মাছ ধরতে নেমে নিখোঁজ যুবক, ডুবুরি দলের অভিযানে মেলেনি খোঁজ

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার পানিতে মাছ ধরতে নেমে নিখোঁজ হলেন হৃদয় মিয়া (২২) নামের এক যু্বক। 

গতকাল বৃহস্পতিবার রাত প্রায় ২টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ময়নার দোকান নামকস্থানে বন্যার পানিতে মাছ ধরতে নেমে হৃদয় চিটকা জাল পানিতে ছুড়লে জালের টানে বানের স্রোতে ভেসে যান যুবক। এসময় তার বাবা তাকে উদ্ধারের জন‍্য চেষ্টা করলেও পানির প্রবল স্রোত থাকায় তাকে উদ্ধার করতে পারেননি।

নিখোঁজ যুবক রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদেনীমহল গ্রামের ছনাওর মিয়ার  ছেলে।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে বিষয়টি রাজনগর ফায়ার স্টেশনে জানালে সিলেট থেকে ডুবুরি দল এসে বন্যাকবলিত আশপাশ এলাকায় কয়েক ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করেও যুবকের কোনো খোঁজ পাননি।

তবে যে স্থান থেকে নিখোঁজ হন সেখানে জাল পাওয়া গেছে বলে জানান স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বানের পানিতে প্রচুর মাছ ধরা পড়ছে এমন খবরে জেলার ছনাওর মিয়া তার ছেলে হৃদয়কে নিয়ে একই উপজেলার বন‍্যাকবলিত রাজনগর সদর ইউনিয়নের ময়নার দোকান নামকস্থানে মাছ ধরতে আসেন। পরে ওই স্থানে মাছ ধরা শুরু করে মধ‍্যরাত পর্যন্ত অবস্থান করেন। একপর্যায়ে রাত প্রায় দুইটার দিকে হৃদয় চিটকা জাল ছুড়লে জালের টানে বানের স্রোতে ভেসে যান। 

রাজনগর ফায়ার স্টেশন ইনচার্জ আলী হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, এখানে পানির প্রবল স্রোত রয়েছে। আজ আমাদের ডুবুরি দল অনেক চেষ্টা করেছে। কিন্তু ওই স্থানে তাকে জীবিত বা মৃত কোনো অবস্থায় পাওয়া যায়নি। এ প্রতিবেদন (বিকেল ৪টা) লেখা পর্যন্ত যুবকের সন্ধান মিলেনি।

রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুপ্রভাত চাকমা এর সত্যতা নিশ্চিত করেছেন।

Tag
আরও খবর