জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সালাউদ্দিন কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত

স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি পদে সৈয়দ সালাউদ্দিন নির্বাচিত হয়েছেন।

রবিবার (৩০ জুন) দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে গভর্নিংবডির সদস্যদের গোপন ভোটে  এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে গভর্নিং বডির ৮ সদস্যের মধ্যে অভিভাবক সদস্য ৪ জন,শিক্ষক প্রতিনিধি ৩ এবং একজন দাতা সদস্যদের সমন্বয়ে এ ভোট অনুষ্ঠিত হয়। তবে শিক্ষক প্রতিনিধির একজন সদস্য চিকিৎসার জন্য দেশের বাহিরে অবস্থান করায় ভোটে অনুপস্থিত ছিলেন।

ম্যানেজিং কমিটির সভাপতি পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, দৈনিক যুগান্তর শ্রীমঙ্গল প্রতিনিধি এবং ওই স্কুলের প্রতিষ্ঠাকালীন ছাত্র সৈয়দ সালাউদ্দিন ৪ ভোট পেয়ে সভাপতি  নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাট্যকর্মী দেলোয়ার হোসেন ৩ ভোট পান। 

বিজয়ী সভাপতি সৈয়দ সালাউদ্দিন জানান, এ স্কুলের প্রতিষ্ঠাকালীন ছাত্র হিসেবে একই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হতে পেরে তিনি খুবই আনন্দিত। তিনি বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নে তার শ্রদ্ধাভাজন শিক্ষক, মাননীয় কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপিসহ সবার সহযোগিতা কামনা করেছেন।


আরও খবর