জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ইংল্যান্ডের 'দ্বীন টিভি' আয়োজিত আল-খলীল হিফজুল কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজনগরের হাফেজ মাহবুবুর রহমান শাফেকে সংবর্ধনা

রাজনগরে ফুলেল সংবর্ধনা ও শুভেচ্ছায় সিক্ত ক্ষুদে হাফেজ শাফে


ইংল্যান্ডের জনপ্রিয় টিভি চ্যানেল 'দ্বীন টিভি' কর্তৃক আয়োজিত ২০২৪ সালের আল-খলীল হিফজুল কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া মৌলভীবাজারের রাজনগরের হাফেজ মাহবুবুর রহমান শাফেকে ১০ এপ্রিল (বুধবার) বিকেলে রাজনগরে সংবর্ধনা প্রদান করেছে রাবেয়া জান্নাত তাহফিজুল কুরআন মাদরাসা। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধায় হাফেজ শাফের বড় ভাই মুঠোফোনে দৈনিক দেশচিত্র-কে এ তথ্য নিশ্চিত করেন। 

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবেয়া জান্নাত মাদরাসার মুহতামিম ক্বারী মাওলানা ওলীউর রহমান ফরহাদ, মুফতি জাকারিয়া জাকির, মাওলানা কবি মীম হুসাইন, মাওলানা সালেহ আহমদ, গবিন্দপুর গ্রামের প্রবীণ মুরব্বি সাদ্দেক আলী, হাফিজ মাওলানা হারুনুর রশীদ, মাওলানা আমিন মুহাম্মদ, মাওলানা কবির আহমদ, মাওলানা হাফিজ মুহিবুর রহমান রাফে, মুফতি মামুনুর রশীদ প্রমুখ।

এছাড়াও গবিন্দপুর, রাজনগর, মৌলভীবাজারের আলেম-উলামা, মুরব্বিয়ান ও অতিথিবৃন্দের উপস্থিতি ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ক্ষুদে হাফেজ শাফে। 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এধরণের প্রতিযোগিতা হাফেজ শিক্ষার্থীর মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। আর এভাবেই পর্যায়ক্রমে বিশ্বপ্রতিযোগিতায় আমাদের দেশের শিক্ষার্থীরা আরও এগিয়ে যাবে। চ্যাম্পিয়ন হবে, দেশের সুনাম বয়ে আনবে। যে ধারা অব্যাহত আছে তা অব্যাহত রাখতে হিফজুল কুরআন প্রতিযোগিতার বিকল্প নেই।

এর আগে গত সোমবার (৮ এপ্রিল) শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার ফেদায়ে ইসলাম হলরুমে গ্রান্ড ফাইনালে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সম্প্রতি অনুষ্ঠিত প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন কমলগঞ্জের প্রতিযোগি হাফেজ রুহুল আমিন গাজি, তৃতীয় হয়েছেন হবিগঞ্জের প্রতিযোগি হাফিজ রশিদুর রহমান ফারুক, চতুর্থ হয়েছে শ্রীমঙ্গলের প্রতিযোগি হাফিজ জামিল মুহাম্মদ৷ 

সাফল্যের প্রতিক্রিয়া জানতে চাইলে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া হাফেজ মাহবুবুর রহমান শাফে বলেন, সবকিছুর পেছনে মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ ছিল, তবে চেষ্টা করতে ত্রুটি করিনি। শাফে ভবিষ্যতে জ্ঞানে-গুণে বড় আলেমেদ্বীন ও একজন আলোকিত মানুষ হতে চায় বলেও জানান।


Tag
আরও খবর