জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রাজনগরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি

হারুনুর রাশিদ সভাপতি ও সম্পাদক মোস্তফা বকস নির্বাচিত



মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটি গঠন উপলক্ষে শনিবার (২২ জুলাই) বেলা ১২টায় রাজনগরস্থ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাধারণ সভা ২০২৩। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি গঠন কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি লেখক সাংবাদিক মোঃ এহসানুল হক।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান এবং জেলা সহক্রীড়া সম্পাদক আব্দুল কাইয়ুম।


বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের রাজনগর উপজেলা শাখার সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এর সঞ্চালনায় সাধারণ সভায় উপস্থিত শিক্ষকদের সর্বোচ্চ মতামতের ভিত্তিতে ২০২৩-২০২৫ সেশনের জন্য রাজনগর উপজেলা শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন হজরত শাহপরাণ রহ. কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক হারুনুর রাশিদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঊষা কেজি স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা বকস।

Tag
আরও খবর