কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় উন্মুক্ত লটারীর মাধ্যমে প্রকাশ্যে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত করার ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৈধভাবে নির্বাচিত ডিলার সহ সর্বস্তরের জনগণের ব্যানারে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
রবিবার রাতে রাজারহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সদ্য মনোনীত খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার রোকন মিয়া ও আব্দুর রাজ্জাক।
লিখিত বক্তব্যে তারা বলেন, গত ৩১জুলাই উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরানের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), থানা অফিসার ইনচার্জ, তদন্ত কমিটির সদস্যবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার ৭টি ইউনিয়নের ২৮জন ডিলার নির্বাচন করা হয়। অথচ একটি কুচক্রি মহল বিধিসম্মত উপায়ে প্রকাশ্যে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত করার চক্রান্তে লিপ্ত হয়েছে। বক্তারা বলেন, এসব ষড়যন্ত্রের নিন্দা ও প্রতিবাদ জানাতে তারা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
৪১৭ দিন ২১ ঘন্টা ৪১ মিনিট আগে
৪১৮ দিন ২১ ঘন্টা ৩২ মিনিট আগে
৪২৫ দিন ১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪২৯ দিন ২১ ঘন্টা ৪১ মিনিট আগে
৪২৯ দিন ২১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪২৯ দিন ২১ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪৩০ দিন ২৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪৩২ দিন ২১ ঘন্টা ৫৫ মিনিট আগে