আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রাজারহাটে অসম প্রেমের জেরে বৃদ্ধা নারীর রহস্যজনক মৃত্যু, গ্রেপ্তার যুবক


কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অসম প্রেমের জেরে এক বৃদ্ধা নারীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রেমিকের শারীরিক ও মানসিক নির্যাতনের ফলেই মৃত্যু হয়েছে ওই নারীর। পুলিশ সন্দেহভাজন প্রেমিক মিথুন রায়কে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে ।


স্থানীয় সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি বাঙ্গালপাড়া গ্রামের মৃত নুরুল হকের বিধবা স্ত্রী রোকেয়া বেগম (৬২) ও পার্শ্ববর্তী ছত্রজিৎ গ্রামের জয়ন্ত রায়ের ছেলে মিথুন রায় (১৯) এর মধ্যে প্রায় এক বছর ধরে পরকীয়াজনিত সম্পর্ক চলছিল।


তিন মাস আগে এ নিয়ে এলাকায় সালিশও হয়েছিল। এরপরও তাঁদের সম্পর্ক চালু ছিল বলে স্থানীয়দের অভিযোগ।


গত শনিবার রাতে মিথুন রায় ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন রোকেয়া বেগমকে। তবে তিনি রাজি না হওয়ায় দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রোকেয়া বেগম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে দাবি এলাকাবাসীর।


পরদিন রোববার সকালে অসুস্থ অবস্থায় তাঁকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রবিবার রাতে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।


এদিকে শনিবার রাতেই মিথুন রায়কে রোকেয়া বেগমের ঘর থেকে আটক করে স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছালামের জিম্মায় রাখা হয়। পরে সোমবার সকালে বৃদ্ধার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁকে রাজারহাট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।


রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিম উদ্দিন বলেন, “তাদের মধ্যে সম্পর্ক ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মিথুন রায়কে আদালতে সোপর্দ করা হয়েছে।”


এ ঘটনা ঘিরে পুরো এলাকায় চলছে তীব্র আলোড়ন ও নানা গুঞ্জন।

Tag
আরও খবর





অনলাইন জিডি করার পদ্ধতি নিয়ে আলোচনা

৪২৯ দিন ২১ ঘন্টা ৪৫ মিনিট আগে