জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

তিস্তা মহাপরিকল্পনাকে গণ পরিকল্পনায় রূপ দেয়ার জন্য চীন সরকারের সাথে কথাবার্তা শুরু করেছি -রাজারহাটে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান

উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান

পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন" তিস্তা চুক্তি একটা মহা পরিকল্পনা। আমরা সেই পরিকল্পনাকে একটি গণ পরিকল্পনায় রূপ দেয়ার জন্য চীন সরকারের সাথে কথাবার্তা শুরু করেছি। আজ দুপুরে রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন সংলগ্ন তিস্তা নদীর চলমান তীর সংরক্ষণ কাজ পরিদর্শন কালে তিনি একথা বলেন।


তিনি আরও বলেন, আপাতত বিপদটা কাটানোর জন্য আমরা এই কাজটা শুরু করেছি। আমরা এখানে প্রত্যেকটা কাজে পর্যায়ে পর্যায়ে স্থানীয় মানুষকে সম্পৃক্ত করেছি যেন ঠিকভাবে কাজ হয়,অনিয়ম যেন না হয়।


উপদেষ্টা বলেন, তিস্তা নদীটার গতিপথ আসলে আমাদের উপর অনেকটা নির্ভর করে না। নির্ভর করে উজানের দেশের উপর। সরকারি পর্যায় থেকে তিস্তা চুক্তির ব্যাপারে কাজ করা হয়েছিল, ২০১১ সাল থেকে এই চুক্তিটা স্বাক্ষর করা নিয়ে এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। আমাদের ভাটির দেশের ভাটির জনগণ, জনগোষ্ঠী, জনপদ দুরাবস্থার রয়েছে। সেটা আমরা তাদের কেমন করে সুরক্ষিত রাখতে পারি সেবিষয়ে কাজ চলছে।


এসময় তিনি বলেন,আপনারা জানেন আমরা তিস্তায় পাঁচটি গবেষণা নিয়ে কাজ করছি, যাতে এটা কোন সরকারি পরিকল্পনা না হয়,এটা জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন গঠনের ঘটানোর পরিকল্পনা হয়।


কাজ পরিদর্শন শেষে উপদেষ্টা উপজেলার তিস্তার বামতীরে দাড়িয়াপুর এলাকা পরিদর্শন করেন। এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান,রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান সহ অনেকে উপস্থিত ছিলেন।


পরে উপদেষ্টা রংপুর জেলার কাউনিয়া উপজেলার 'পাঞ্জরডাঙ্গা রেলসেতু থেকে কয়েক'শ মিটার উজানে তিস্তা নদীর ডান তীর পরিদর্শন শেষে রংপুর জেলার উদ্দেশ্যে যাত্রা করেন। #

Tag
আরও খবর





অনলাইন জিডি করার পদ্ধতি নিয়ে আলোচনা

৪২৯ দিন ২২ ঘন্টা ৪৪ মিনিট আগে