জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পুঠিয়ায় মোবাইল কিনে না দেওয়ায় অভিমানে কিশোরের বিষ পানে আত্মহত্যা



রাজশাহীর, পুঠিয়া উপজেলার, উত্তর ধোপাপাড়া গ্রামে মোবাইল ফোন কিনে না দেওয়ায় আশিক আলী (১৫) নামের এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছেন। 

গত বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার উত্তর ধোপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আশিক আলী, কৃষক মোঃ আয়নুদ্দির ছেলে। সে ধোপাপাড়া হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিলো বলে জানা গেছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আশিক আলী বাবা-মায়ের কাছে একটি অ্যান্ড্রয়েড দামি মোবাইল ফোন কেনার জন্য টাকা চায়। কিন্তু এতো বেশি টাকা মূল্যের ফোন কিনে দিতে রাজি হননি তার বাবা-মা। ছেলেকে একটু কম দামের ফোন দিতে চাইলে সে তা নিতে রাজি হয়নি। এ নিয়ে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে পিতামাতার অজান্তে বিষ পান করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে  নেওয়া হয়। এর পর টানা ৪ দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সেখানে আজ সে মারা যায়।

নিহত আশিক আলীর মা আফরোজা খাতুন বলেন, ‘অবুঝ ছেলেটা বেশ কিছুদিন ধরেই দামি ফোনের জন্য বায়না ধরেছিল। ওর বাবার কাছে টাকা না থাকায় কিনে দিতে পারিনি। করোনার কারণে এখন তারও আয়-রোজগারও কমে গেছে। তাই ছেলেটাকে একটু কম দামের ফোন কিনে দিতে চেয়েছিলাম। কিন্তু সে তা নিতে নারাজ। এ নিয়ে বিকেলে আমার সাথে ওর একটু ঝগড়া হয়। পরে অভিমানী ছেলেটা আমার বিষপান করে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, এই বিষয়ে নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে এসে জানাযা দাফন কাফন শেষে কবরস্থ করা হয়।
Tag
আরও খবর





পুঠিয়ায় গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি

১৪১২ দিন ৪ ঘন্টা ১৬ মিনিট আগে


পুঠিয়ার এক ইউপি সদস্য হেরোইন সহ আটক

১৪২১ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে


পুঠিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

১৪২৯ দিন ১০ ঘন্টা ৫৪ মিনিট আগে