আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ

মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান

: চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান

রংপুরের পীরগাছায় মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জিল্লুর রহমান মাস্টার।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মাদকবিরোধী র‍্যালি ও দুর্গামন্দির পরিদর্শনকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

জিল্লুর রহমান মাস্টার বলেন, ‘আমার মূল লক্ষ্য অন্নদানগর ইউনিয়নকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ হিসেবে গড়ে তোলা। মাদকের কারণে কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হন এবং মাদককে কেন্দ্র করে কোনো ধরনের অশান্তি সৃষ্টি না হয়, সে জন্য কাজ করতে চাই। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে সহযোগিতা করব। কোনোভাবেই এ ইউনিয়নে মাদকের বিস্তার হতে দেওয়া হবে না।’

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে দুই মেয়াদে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। এর মধ্যে একবার ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন। তবে বিগত নির্বাচনগুলোতে প্রত্যাশিত শান্তিপূর্ণ পরিবেশ পাননি। আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি ইউনিয়নের জনগণ তাঁকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে বেছে নেবেন বলেও প্রত্যাশা করেন।

ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে জিল্লুর রহমান বলেন, বিগত সময়ে রাস্তাঘাটসহ বিভিন্ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এখনো অনেক রাস্তার অবস্থা অত্যন্ত করুণ। নির্বাচিত হলে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষাব্যবস্থার অগ্রগতি, পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং সার্বিক অবকাঠামো ও জনসেবার মান বাড়াতে কাজ করতে চান তিনি। জনগণের পাশে থেকে তাঁদের সেবা করাই তাঁর মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে যেতে চান। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দলীয় সমর্থনের বিষয়ে জিল্লুর রহমান মাস্টার বলেন, ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সভা করে রেজুলেশনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার দায়িত্ব দিয়েছেন। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও ত্যাগের মূল্যায়ন করে দল তাঁকে সমর্থন দেবে বলে তিনি আশা করেন। রাজনৈতিক জীবনে মামলা ও নির্যাতনের শিকার হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর নানা প্রতিকূলতার মধ্যেও দলের আদর্শ ও নীতির প্রতি তাঁর আস্থা অটুট রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সারোয়ার আলম, সহসভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুবদল নেতা জাহিদ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

এর আগে একটি মাদকবিরোধী র‍্যালি সাতদরগা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ইউনিয়নের বিভিন্ন সড়ক ও মন্দির পরিদর্শন করেন।

আরও খবর