কক্সবাজারের পেকুয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে রাছিব উল্লাহ তুহিন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
২৮ (মার্চ) বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা মোড়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তুহিন শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া এলাকার মালয়েশিয়া প্রবাসি আশিক আহমেদের ছেলে বলে জানা গেছে। রমজানের ইফতার তৈরীতে ব্যস্ত মা। উঠানে খেলছিল তুহিন। খেলার কোন এক সময় উঠানের পাশে পুকুরে ডুবে মারা গেছে তুহিন।
শিলখালী ইউপি সদস্য জাফর আলম বলেন, আট মাস আগে তুহিনকে নিয়ে নানার বাড়িতে বেড়াতে আসে তুহিনের মা। সে সময় থেকে এখনো নানার বাড়িতে। ইফতারের একটু আগে পুকুরের পানিতে পড়ে যায় তুহিন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
৫৭২ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে
৬৪৭ দিন ১৬ ঘন্টা ৪১ মিনিট আগে
৬৭৩ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৬৯৬ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
৭০৩ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
৭০৮ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭১৪ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে
৭১৬ দিন ৪ ঘন্টা ৫৮ মিনিট আগে