জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পটুয়াখালীতে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার

পটুয়াখালীতে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সোমবার দুপুরে ও রাতে পটুয়াখালীর কুয়াকাটা এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়া থেকে চোর চক্রের এই দুই সদস্যকে গ্রেফতার করা হয়। একই সাথে চুরি হওয়া মোটরাইকেলটিও উদ্ধার করা হয়েছে। গত ১৬ জুলাই বিকেলে পটুয়াখালী শহরের তিতাস সিনেমা এলাকা থেকে সুজুকি জিক্সার ব্রান্ডের মোটরসাইকেলটি কৌশলে চুরি করে নিয়ে যায় চক্রটি। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেফতার হওয়া ব্যক্তিরা হচ্ছেন বরিশাল জেলার দিনারের পুল এলাকার মৃত বাবুল ফরাজীর ছেলে বাহাউদ্দিন রাব্বি (২৪) এবং  পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নদমুল্লাহ এলাকার মান্নান হাওলাদারের পুত্র মোঃ সোহেল হাওলাদার (৩০)। এরা দুজনেই পেশাদার মোটরসাইকেল চোর চক্রের সদস্য।


পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম বলেন, ১৬ জুলাই বিকেলে আমরা একটি অভিযোগ পাই- শহরের তিতাস সিনেমা এলাকার সুবর্না টাওয়ারের পাকিং থেকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। খবর পাওয়ার সাথে সাথে আমাদের একটি চৌকস টিম বিষয়টি নিয়ে তদন্ত কাজ শুরু করে। শহরের বিভিন্ন এলকার সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় মোটরসাইকেল চোর মুখে মাক্স পরা এবং মাথায় কালো টুপি ও কালো টি সার্ট পড়া ছিল। সে মোটরসাইকেলটি নিয়ে সরাসরি পটুয়াখালী সেতু অতিক্রম করে লেবুখালী সেতুর দিকে এগিয়ে গেছে। পরবর্তীতে লেবুখালী সেতুর সিসি টিভি ফুটেজে দেখা যায় সে বরিশালেল দিকে যাচ্ছে। সিসিটিভ ফুটেজ পর্যালোচনা করে এবং প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে বিভিন্ন থানায় এ সংশ্লিষ্ট ম্যাসেজ দেয়া হয়।

পরে ১৭ জুলাই সকালে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় টহল পুলিশ দায়িত্ব পালন কালে মোটরসাইকেল চুরির সাথে সরাসরি জরিত ওই যুবকে সন্দেহ হলে বিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক পর্যায়ে চুরির সাথে তার সম্পৃত্ততার কথা শিকার না করলেও পটুয়াখালী সদর থানা পুলিশের একটি দল মহিপুর থানায় গিয়ে জিজ্ঞাসাবাদে মোরসাইকেল চুরির বিষয়টি শিকার করলে তাকে নিয়ে অভিযান শুরু হয়।

আসামীর কথা অনুয়ায়ী পিরোজপুর জেলার ভান্ডরয়া থানা পুলিশের সহযোগীতায় মোটসাইকেল এবং চোর চক্রের  আরও একজন সদস্যকে গ্রেফতার করা সম্ভব হয়। ১৭ জুলাই রাতে ভান্ডারিয়া থেকে পটুয়াখালী থানায় উদ্ধার হওয়া মোটরসাইকেল এবং আসামীকে নিয়ে আসা হয়। এ ঘটনায় পটুয়াখালী থানায় চুরি হওয়া মোটরাইকেল মালিক প্রকৌশলী আবু তাহের ইমরান একটি মামলা দায়ের করেছেন। এই চোর চক্রের সাথে আরও কারা কারা জরিত আছে সেসব আসামীদের গ্রেফতারে পুলিশ অভিজান পরিচালনা করছে।’


প্রসঙ্গত, রোববারই ওই মোটরসাইকেল বিক্রি করে দেন রাকিব। পরে সেই টাকায় স্ত্রীকে নিয়ে কুয়াকাটা ঘুরতে আসেন তিনি। এখানেই তাকে আটক করে দ্বায়িত্বে থাকা টহল পুলিশ।

আরও খবর



পটুয়াখালী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১১৪৫ দিন ১৫ ঘন্টা ২৩ মিনিট আগে


এই আনন্দের জন্যই দশ বছরের কষ্ট’

১১৫৭ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে