জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পটুয়াখালীতে এক স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনার দুই দিন পরে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার।

পটুয়াখালীতে গত ২৩জুন পৌরসভা লেকে এক স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনার দুই দিন পরে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার। মৃত শিক্ষার্থী জয়ন্ত সাহার (১৫) মৃত্যু কোন স্বাভাবিক মৃত্যু নয়। তাকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে মৃতের তার পরিবার। সংবাদ সম্মেলনে জয়ন্তর ফুফা সুভাষ সাহা মুশফিকুর রহমান নামের এক কলেজ শিক্ষার্থীকে এই হত্যাকাণ্ডে সন্দেহ পোষণ করেন। এ ঘটনায় মৃতের পরিবার পটুয়াখালী সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে। মামলায় জয়ন্তকে হত্যা করার সাথে জড়িত থাকতে পারে এমন সন্দেহে মুশফিকের নাম উল্লেখ করা হয়েছে।

মামলায় মুশফিককে সন্দেহ ও ভুল তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিক্রিয়ায় পাল্টা সংবাদ সম্মেলন করেছেন মুশফিকের পিতা এ্যাডভোকেট আঃ জলিল। মঙ্গলবার (২৭জুন) বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বলেন, জয়ন্তর হত্যা মামলায় মুশফিককে সন্দেহ করা হয়েছে, যেটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

তিনি বলেন, আমার ছেলের মোঃ মুশফিকুর রহমান এর সাথে মৃত জয়ন্তর সাথে কিছুদিন পূর্বে একটি ঘটনার জয়ন্তর সাথে আমার ছেলের হাতাহাতি হয়। উক্ত ঘটনা জয়ন্তর ফুফা সুভাষ সাহা আমাকে জানালে আমিও আমার স্ত্রী জয়ন্তর বাসায় গিয়া সমবেদনা জানিয়ে আসি এবং  দুঃখ প্রকাশ করি। আমি আমার ছেলেকে মন্দ বলি ও বিষয়টি জয়ন্তর কাছে গিয়া ক্ষমা চাওয়ার জন্য বলি তামার ছেলে মুশফিক, আমার ভাতিজা শাকিব ও ওদের বন্ধু রাকিব গিয়া ঘটনার তিনদিন পর জয়ন্তর কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট করে আসে। বিষয়টি মীমাংসা হয়ে যায়। এর পর থেকে জয়ন্তর ও মুশফিকের সাথে কোন যোগাযোগ নাই। একটি মীমাংসিত বিষয়ে জয়ন্তর  পরিবার আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার ও মান হানিকর বক্তব্যে গত ২৫জুন সাংবাদিক সম্মেলনে প্রকাশ করে। আমি এর তীব্র নিন্দা জানাই।

তিনি আরো বলেন, গত ২৩জুন বন্ধুদের সাথে ফুটবল খেলার পর পৌরসভার লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় জয়ন্ত। ঘটনাস্থলে উপস্থিত থাকা জয়ন্তর বন্ধু বাপ্পির বক্তব্য অনুযায়ী ঘটনাস্থলে জয়ন্তর সাথে অর্ঘ্য, অরিজিৎ ও প্রিতম নামের আরো তিন বন্ধু ছিল। জয়ন্ত লাফালাফি করছিল এবং ড্রামের নৌকায় উঠে লাফ দিয়া পানিতে পরে মারা যায়। পরে বাপ্পীর ডাক চিৎকারে হাসিব নামের একটি ছেলে এসে লেকের পানি থেকে জয়ন্তকে তুলে রিক্সায় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এছাড়াও ঘটনাস্থলের বিভিন্ন সিসি টিভি দেখলে ঘটনার সত্যতা বেরিয়ে আসবে। আমি ব্যাক্তিগত ভাবে জয়ন্তর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

সংবাদ সম্মেলনে নির্মল কুমার রক্ষিত, জাকারিয়া হৃদয়, জালাল আহমেদ, আতিকুর রহমান পারভেজ, মনিরুল ইসলাম বাদল সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও খবর



পটুয়াখালী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১১৪৫ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে


এই আনন্দের জন্যই দশ বছরের কষ্ট’

১১৫৭ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে