জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পটুয়াখালীতে স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীতে এক স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩জুন) বেলা আড়াইটার দিকে জয়ন্ত শাহা (১৫) নামের ওই শিক্ষার্থীকে পটুয়াখালী পৌরসভা সংলগ্ন লেক থেকে উদ্ধার করে হাসপাতাল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর সঠিক কারন জানা না গেলেও পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। মৃত জয়ন্ত শাহা নতুন পটুয়াখালী পৌর শহরের নতুন বাজার এলাকার যাদব শাহার ছেলে ও সরকারি জুবলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

জয়ন্তর বন্ধু বাপ্পি পাল জানায়, সে আর তার অর্ঘ্য নামের এক বন্ধু লেকে গিয়েছিলো গোসল করতে। সেখানে গিয়ে দেখে অরিজিৎ নামের একটি ছেলে ঘাটে বসে আছে। সে বলে বাপ্পি মামা ও অর্ঘ্য দাদা গোসল করতে আসো। এরপর তারা দুজন গোসল করতে যায়। বাপ্পি সাতার জানে না তাই হাঁটু সমান পানিতেই সে দাড়িয়ে পানি ছিটাতে ছিলো। পরে তারা সেখানে জয়ন্তকে দেখতে পায়। জয়ন্ত পানি থেকে উপরে উঠে আবারো পানিতে নেমে লেকে থাকা প্লাস্টিক ড্রামের নৌকা আনতে যায়। পরে নৌকাটি নিয়ে এসে তাদেরকে উঠতে বললে বাপ্পি সেটাতে উঠতে রাজি হয় না। কিন্তু অর্ঘ্য ও অরিজিৎ সেটাতে উঠে। কিছুক্ষণ পর প্রিতম নামের একটি ছেলে সবাইকে ডেকে বলে জয়ন্ত ডুবে গেছে। এই কথা শুনে বাপ্পি আশেপাশে থাকা লোকজন ডাকাডাকি করতে থাকে। সেই ডাকাডাকি শুনে লেকরোড এলাকার স্থানীয় হাসিব নামের একটি ছেলে জয়ন্তকে পানি থেকে উপরে নিয়ে আসে।

জয়ন্তকে পানি থেকে উপরে নিয়ে আসা হাসিব নামের সেই ছেলেটি বলে, আমি কয়েকটি ছেলের ডাকাডাকি শুনে মোবাইলটা রেখে পানিতে ঝাঁপ দিয়ে জয়ন্তকে উপরে নিয়ে আসি। পরে একটি রিক্সা করে হাসপাতাল নিয়ে আসি।

জয়ন্তর ফুফা সুভাষ চন্দ্র শাহা বলেন , আমার কাছে জয়ন্তর মৃত্যু স্বাভাবিক মনে হচ্ছে না। আমরা থানায় মৌখিক অভিযোগ দিয়েছি এখন লিখিত অভিযোগ দেবো।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পটুয়াখালী লেক থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

আরও খবর



পটুয়াখালী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১১৪৫ দিন ১৫ ঘন্টা ২৪ মিনিট আগে


এই আনন্দের জন্যই দশ বছরের কষ্ট’

১১৫৭ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে