জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পটুয়াখালী সদর থানার ওসিকে হাইকোর্টের রুল

হাইকোর্টের জামিনে থাকা এক কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করে আদালতে পাঠানোর ঘটনায় পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে সুয়োমুটো রুল দিয়েছেন হাইকোর্ট।


আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টের বিচারপতি মোস্তাফ জামান ও আমীনুল ইসলামের দ্বৈতবেঞ্চ গত ২১ মে এ আদেশ দিয়েছেন। এসব ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে বিষয়টি আদালতের নজরে আনেন হাইকোর্টের আইনজীবী আলী আহসান মোল্লা। পরে ঘটনায় অভিযুক্ত ওসি মনিরুজ্জামান ও গ্রেফতারকারী পুলিশের এএসআই মিজানুর রহমানের বিরুদ্ধে সূয়োমুটো রুল দেন হাইকোর্ট। ওই আদেশে অভিযুক্তদের আগামী ১৮ জুন আদালতে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে বলেছেন। হাইকোর্টের আইনজীবী আলী আহসান মোল্লা এমন তথ্য নিশ্চিৎ করেন।


হাইকোর্টের রুল প্রসঙ্গে পটুয়াখালী জজ কোর্টের আইনজীবী মো.আল-আমিন হাওলাদার বলেন, আশ্রাফুল নামে শিক্ষার্থী হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ও আমীনুল ইসলামের আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে আসেন। কিন্তু গত ১৮ মে পটুয়াখালী সদর থানা পুলিশ আশ্রাফুলকে গ্রেফতার করে আদালতে পাঠায়। গ্রেফতারের পরপর ওসি মনিরুজ্জামানকে হাইকোর্টের জামিননামার অনুকুলে সুপ্রীম কোর্টের আইনজীবী আলী আহসান মোল্লার প্রত্যয়ন ও অনলাইন কপি দেখানো হলে ওসি তা আমলে নেয়নি। আদালতে পাঠানোর পর ওসিকে দেখানো জামিননামা কাগজপত্র পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. জামাল হোসেন দেখে আশ্রাফুলকে ছেরে দেন। যা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।


আরও খবর



পটুয়াখালী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১১৪৫ দিন ১৫ ঘন্টা ২৪ মিনিট আগে


এই আনন্দের জন্যই দশ বছরের কষ্ট’

১১৫৭ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে