জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মাদ্রাসার উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রামে মাদ্রাসার উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সফিয়ার রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার রহমানপুর ধবলসুতী ইসলামিয়া ফোরকানিয়া (প্রস্তাবিত ক্যাডেট ও দাখিল) মাদ্রাসার উন্নয়ন কাজে এ বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসার পরিচালনা পর্ষদ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর - দিনাজপুর অঞ্চলের ইউনিট সদস্য এবং ওই মাদ্রাসার সভাপতি প্রভাষক আতাউর রহমান। এসময় মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক নুর আলম রিপন, মাদ্রাসার অধ্যক্ষ মাসুদ আলম ও পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে দাবি করা হয় ১৯৭৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এ মাদ্রাসার ভবন নির্মাণে সময় বিআরএস নম্বর ১২, ৯০২৮ দাগে মৃত রশিদুল ইসলাম, মৃত ওমর আলী, মৃত সাইমুদ্দিন, মৃত কমির উদ্দিন ও মোঃ করিম আলী ১০০ শতাংশ জমি দান করেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে মাদ্রাসার ভবন নির্মাণের কাজ শুরু হলে মৃত ওমর আলীর ছেলে সফিয়ার রহমান মাদ্রাসার কাজে বাধা প্রদান করেন। ২০১৯ সালে সফিয়ার রহমান আদালতে মামলা দায়ের করলে তৎকালীন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নাজির হোসেন ও শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া কে তদন্ত সাপেক্ষে আদালতে রিপোর্ট প্রেরণের নির্দেশ দেন। সফিয়ার রহমানের অভিযোগের তদন্ত ও মাদ্রাসার নামে মৃত ওমর আলীর দানকৃত জমি মাদ্রাসার নামে বহাল রেখে আদালতে রিপোর্ট প্রেরণ করলে ওই মামলা খারিজ করে দেন আদালত। পরবর্তী সময়ে আদালতে উপস্থিত হয়ে মুচলেকা দিয়ে পিতার দানকৃত জমি সফিয়ার রহমান না দাবি জানিয়ে মাদ্রাসার নামে দেওয়ার কথা বলেন। এবং মাদ্রাসার কাজে সহযোগিতার কথা জানালেও মাদ্রাসার উন্নয়ন কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সংবাদ সম্মেলনের বিষয়ে সফিয়ার রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ওই মাদ্রাসার কমিটির বিরুদ্ধে বিরুপ মন্তব্য করেন এবং সংবাদকর্মীকে তার সাথে সরাসরি দেখা করার কথা বলেন।