জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পুকুরের পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু, আহত তিন

লালমনিরহাটের পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী গুচ্ছগ্রাম এলাকায় পুকুরে ডুবে আঁখি মনি (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় অন্যান্য তিন সহপাঠী পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গুড়িয়াটারী গুচ্ছগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে বেলা ১২ টার দিকে খেলার জন্য বেড় হয়ে যায় আঁখি মনিসহ সমবয়সী সহপাঠী ৪ জন খেলার সাথী। এ সময় তাঁরা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে ও ডুবে যায়। এ সময় ওই চার শিশুদের পরিবারের সদস্যরা তাদেরকে খুঁজতে থাকে। সন্দেহজনকভাবে পুকুরে নামলে অসুস্থ্য অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঁখি মনিকে মৃত ঘোষণা করেন।

আহত অপর তিন শিশুরা হলেন- ওই এলাকার মফিজুল ইসলামের মেয়ে মল্লিকা আক্তার (১১), মোখলেছুর রহমানের মেয়ে সুমা আক্তার (১২), আব্দুল গফুরের মেয়ে শারিখা আক্তার (১২)। শাখিরা আক্তারের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মৃত আঁখি মনির বাবা শরিফুল ইসলাম। আঁখি মনি স্থানীয় আলিমুদ্দিন ছবুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।

বুড়িমারী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য হাসানুজ্জামান হাসান বলেন, ‘শুনেছি বেলা ১২ টার দিকে বাড়ি থেকে খেলতে যায় আঁখিসহ বেশ কয়েকজন। এসময় সবার অজান্তে পুকুরে ডুবে আঁখির পুকুরে ডুবে মৃত্যু হয়।‘ 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘পুকুরে ডুবে মৃত্যুর বিষয়টি জেনেছি। তবে, কেউ আমাদেরকে সরাসরি জানায়নি।‘