কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান

‎জনগন ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান
‎
‎মিনার হোসেন খান, পলাশ - নরসিংদী
‎
‎
‎       নরসিংদীর পলাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী- ২ পলাশ সংসদীয় আসনের সাংসদ  ড.আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতি করেন জনগণের জন্য, এবং পলাশের জনগণ বিগত ১২ই ফেব্রুয়ারি আপনারা আপনাদের প্রাণঢালা ভালবাসা দিয়ে বিএনপিকে বিজয়ী করেছেন। আমরা মনে রেখেছি ১৯৯১ সাল থেকে কিভাবে আপনারা বারবার বিএনপিকে বিজয়ী করেছেন। মাঝখানে ৩টি ভুয়া নির্বাচন ছিল, দীর্ঘ ১৭ বছর পরে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আরেকটি জনগণের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। 
‎
‎                ২৬ জুন ২০২৬ রোজ শুক্রবার  সকালে  পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে  জিআর চাল ও ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহমজুরি বাবদ নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে প্রধান  অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
‎
‎                    তিনি আরও বলেন, আপনারা জানেন আমরা গণতন্ত্রের বিশ্বাস করি, গণতন্ত্র বিশ্বাস করি বলে আমরা বারবার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসি। এটা সত্য যে জনগণের সমর্থন ছাড়া   শুধুমাত্র গায়ের জোরে অথবা বন্দুকের জোরে কোনো সরকার টিকে থাকতে পারে না। দেশের মানুষ অত্যন্ত সহজ সরল তারা কোটি কোটি টাকা চায়  না। আপনারা দেখেছেন আওয়ামী লীগ তথা স্বৈরাচারী সরকার ও তাদের নেতৃবৃন্দ কিভাবে লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে পাচার করেছে । আপনাদের বুঝতে হবে এদেশের দরিদ্র মানুষের উন্নয়নের জন্য,সুযোগ সুবিধার জন্য ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি জনগণের সরকার প্রয়োজন। যে সরকার সবখানে দুর্নীতিমুক্ত হয়ে দেশের মানুষের জন্য কাজ করে যাবে, আমরা সেই উদ্দেশ্যে আপনাদের পাশে দাঁড়িয়ে আছি। আপনারা জানেন যে, এদেশে লুটপাট করে  প্রায় ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।  সেই অর্থ যদি বিদেশে পাচার করা না হতো তাহলে এই অর্থ দেশের মানুষের উন্নয়নের কাজে লাগতো। আপনাদের দোয়ায় আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়ে ২৪ ঘন্টা আপনাদের কাজে নিয়োজিত আছি। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজন  আমাকে জানাবেন সেটি হয়তো আমি একদিনে পারবোনা কিন্তু আমরা ক্রমান্বয়ে একের পর এক কর্মসূচির মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করব।
‎
‎                উক্ত অনুষ্ঠানে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এ-র  সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সরকারি কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন,   পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার,সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক ৷ যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে ড.মঈন খান উপজেলার হতদরিদ্রদের মাঝে  চাল ও নগদ অর্থ বিতরণ  করেন।
‎

Tag
আরও খবর




পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৪১ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে