আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের গুলাল পাড়া গ্রামে অবৈধভাবে পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে মোঃ ইসলামের ছেলে মোঃ সুমন নামের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সুমনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সুমন দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বেশি দামে বিক্রি করে আসছিলেন। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০, ৪৫ এবং ৫২ ধারায় ব্যবসায়ী সুমনকে এক লাখ টাকা অর্থদণ্ড অনদায়ে এক মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। জরিমনার টাকা ঘটনাস্থলেই আদায় করা হয়। 

অভিযান শেষে জব্দকৃত পেট্রোল সরকারি নির্ধারিত মূল্যে উপস্থিত মোটরসাইকেল আরোহীদের কাছে বিক্রি করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, “অবৈধভাবে জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।”

তিনি আরও জানান, কেউ যেন অবৈধভাবে জ্বালানি ব্যবসা না করে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Tag
আরও খবর