জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দুর্গাপুরে জামায়াতে ইসলামী’র নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী–৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনের দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় তেবিলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভিড়ে পুরো মাঠ ছিল উৎসবমুখর।


৩নং পানানগর ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক মোঃ নাঈমুর রহমানের  সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী–৫ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্বাচনী প্রস্তুতি, জাতীয় প্রেক্ষাপট এবং শান্তিপূর্ণ ভোট আয়োজনের গুরুত্ব তুলে ধরার পূর্বে বলেন—আমি দুর্গাপুরের সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। দলীয় বিবেচনা না করে এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা আমাকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দিবেন। এছাড়া তিনি তার বক্তব্যে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা আমীর মাস্টার মোঃ সাইফুল ইসলাম। তিনি তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করা, কর্মীদের সচেতন ও সক্রিয় ভূমিকা নিশ্চিত করা এবং ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার ওপর জোর দেন।


সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং পানানগর ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট মোঃ ইসহাক আলী মণ্ডল। তিনি ইউনিয়ন পর্যায়ে সংগঠনের প্রস্তুতি তুলে ধরে আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।


এছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন ও ৩ নং পানানগর ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ড.সেলিম রেজা খান সহ প্রমূখে।

সমাবেশ শেষে বক্তারা এলাকাবাসীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভরসার প্রতীক  দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও এলাকাবাসীর উপস্থিতিতে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Tag
আরও খবর