জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নন্দীগ্রাম ওমরপুর হাটে অসুস্থ গরু জবাই করে ইজারদারের হাতে ধরা : ভ্রাম্ম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে সাপ্তাহিক ওমরপুর হাটে অসুস্থ গরু জবাই করার সময় হাটের ইজারদার মোস্তাফিজুর রহমান তারেকের কাছে হাতে নাতে ধরা পড়েছে পৌরসভার বৈলগ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে কসাই মোঃ হাসান আলী।  ইজারদার মোস্তাফিজুর রহমান তারেক জানান, আমি হাটে নিয়মিত পরিদর্শন করছিলাম এ সময় দেখতে পাই কসাই হাসান গরুটি একাই জবাই করছে। আমার সন্দেহ হলে আমি কাছে গিয়ে দেখি গরুটি ল্যাম্পি রোগে আক্রান্ত  পরে তাকে আটকে রেখে প্রশাসন কে খবর দেই। এদিকে অসুস্থ গরু জবাইয়ের খবর পেয়ে ওমরপুর হাটে ঘটনাস্থলে ছুটে আসেন  নন্দীগ্রাম সহকারী কমিশনার ভূমি রোহান সরকার।  পরে কসাই হাসান দোষ  স্বীকার করলে ভ্রাম্ম্যমান আদালত পরিচালনা করে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন ২০১১ এর ৫(২) এর দন্ড বিধি ২৪ ধারা মোতাবেক তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এবং জবাইকৃত গরুটি মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা কল্পনা রানী।  এ বিষয়ে জানতে চাইলে হাটের ইজারদার মোস্তাফিজুর রহমান তারেক জানান, আমার হাটে কোন অন্যায় দূর্নীতির স্থান নেই । সাধারণ মানুষ যেনো হাটে এসে নির্বিঘ্নে ভালো পণ্য কেনা কাটা করতে পারে সেই জন্য আমরা সর্বদা কাজ করে যাচ্ছি।

আরও খবর