জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নন্দীগ্রামে আমন ধানের স্বাস্থ্য সুরক্ষায় লিফলেট বিতরণ

নন্দীগ্রামে আমন ধানের স্বাস্থ্য সুরক্ষায় লিফলেট বিতরণ


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে চলতি আমন মৌসুমে আমন ধানের স্বাস্থ্য সুরক্ষায় ধানের রোগবালাই ও পোকামাকড় দমনে কৃষকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। এই উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা কৃষি অফিস। 


এর অংশ হিসেবে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভাটরা ও কুমিড়া ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হক মঙ্গলবার সকাল থেকে কৃষকদের মাঝে এই লিফলেট বিতরণ করেন। এই লিফলেট বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হক। প্রথমদিন তিনি ভাটরা ইউনিয়নের রঞ্জয় তেঘর, থালতাপাড়া, খরনা, নাগড়া, মাধুকুড়ি, বামনগ্রাম ও মির্জাপুর গ্রামের কৃষকদের মাঝে এই লিফলেট বিতরণ করেন। এছাড়াও তিনি কৃষকদের কথা শুনেন এবং ফসল উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন পরামর্শ প্রদান করেছেন। 


এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, আমন ধানক্ষেত সুরক্ষা, রোগবালাই ও পোকামাকড় দমনে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। গোটা উপজেলায় কৃষকদের মাঝে এই লিফলেট বিতরণ করা হচ্ছে। ভালোভাবে ফসল উৎপাদনের লক্ষ্যে আমরা কৃষকদের সবধরনের সহযোগিতা করে আসছি।

আরও খবর