জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পদোন্নতি পেলেন নন্দীগ্রামের ইউএনও লায়লা আঞ্জুমান বানু


দক্ষতা ও দূরদর্শিতা দিয়ে একের পর এক ভালো কাজের স্বীকৃতি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি পেয়েছেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু। তার নতুন কর্মস্থল টাঙ্গাইল জেলায়। গত ২৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর উপসচিব মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে টাঙ্গাইল জেলায় লায়লা আঞ্জুমান বানুর অতিরিক্ত জেলা প্রশাসকের পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়। ২০২৪ সালের ১০ নভেম্বর নন্দীগ্রাম উপজেলায় যোগদান করেন লায়লা আঞ্জুমান বানু। ইউএনও হিসেবে যোগদানের পর সর্বদাই তিনি নিজের সেরাটা দিয়ে প্রশাসনের সব কাজের পাশাপাশি মানুষের জন্য কাজ করেছেন বিরামহীনভাবে।  নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও ব্যবসায়ী মহলে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সকল বাধা উপেক্ষা করে তিনি সাহসিকতার মধ্য দিয়ে সৃষ্টিশীল ও ব্যতিক্রমী কর্মযজ্ঞ করে উপজেলার সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নেন।  নন্দীগ্রামে মাত্র ১০ মাস থাকাকালীন সময়েই উপজেলাতে লাগিয়েছেন উন্নয়নের ছোঁয়া। জানা যায় এই ১০ মাসেই শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের  জন্য উপজেলা শিশু পার্কে নতুন রাইডস স্থাপন এবং ওয়াকওয়ে নির্মাণের কাজ চলমান রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী, স্কুল ব্যাগ ও বেঞ্চ বিতরণ, ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে প্যালাসাইটিং ও সংযোগ সড়ক তৈরি, মেয়ে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে স্যানিটারি ন্যাপকিন বিতরণ,  বিয়াম স্কুলের উন্নয়নের জন্য নতুন বিল্ডিং এর প্রস্তাব প্রেরণ ও অনুমোদন, গ্রাম পুলিশ ও আনসারদের মাঝে টর্চলাইট, লাঠি, বাঁশি বিতরণ, রিকশা ও ভ্যানচালকদের মাঝে রেইনকোট বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ, দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, দুস্থ শিশুদের মাঝে শিশুখাদ্য বিতরণ, ডাস্টবিন বিতরণ, বামনগাও বধ্যভূমির উন্নয়ন ও বধ্যভূমিতে যাওয়ার রাস্তা সংস্কার, এছাড়াও পৌরসভার ওয়ার্ডভিত্তিক রোড লাইট মার্কিং ও সংখ্যা বৃদ্ধি করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধিকরণ, ডেঙ্গু মশক নিধনে ওয়ার্ডভিত্তিক নিয়মমাফিক ফগার মেশিন স্প্রের কার্যক্রম চলমান, ওমরপুর হাট ও নন্দীগ্রাম বাজারে স্লটার হাউস নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানা গেছে। এসব কারণে অল্প সময়ে সর্বমহলে প্রশংসিত হয়েছে লায়লা আঞ্জুমান বানু। সদ্য পদন্নোতি প্রাপ্ত (এডিসি) ও উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি নাটোর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ  থেকে এইচএসসি শেষ করেন। এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,  ময়মনসিংহ থেকে স্নাতক (ডিভিএম ডিগ্রি) ও স্নাতকোত্তর  সম্পন্ন করে ৩৪তম বিসিএস প্রশাসনে যোগদান করেন। শুরুতেই ২০১৬ সালের ১ জুন সহকারী কমিশনার হিসেবে দিনাজপুর ডিসি অফিসে যোগদান করেন। ২০১৯ সালে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুরে সহকারী কমিশনার হিসেবে, এরপর ২০২০ সালে বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকাতে সহকারী কমিশনার, ২০২১ সালে লালবাগ রাজস্ব সার্কেল, ঢাকাতে সহকারী কমিশনার (ভূমি), একই সালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার, ২০২২ সালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার, ২০২৩ সালে নওগাঁ জেলার মান্দা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন শেষে সর্বশেষ ২০২৪ সালের ১০ নভেম্বর নন্দীগ্রাম উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে অদ্যবধি সুনামের সহিত চাকুরি করে যাচ্ছেন।

আরও খবর