জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নন্দীগ্রামে আদিবাসী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত


বগুড়ার নন্দীগ্রামে জাতীয় আদিবাসী পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪সেপ্টেম্বর) দুপুর ২টায় নন্দীগ্রাম সতিশ চন্দ্র কারিগরী স্কুল এন্ড কলেজের হলরুমে এ বর্ধিত সভার আয়োজন করেন জাতীয় আদিবাসী পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার নেতাকর্মীরা। এর আগে দুপুর ১টায় সংগঠনটির উদ্যােগে একটি রেলি বের হয়ে নন্দীগ্রাম শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে নন্দীগ্রাম উপজেলা আদিবাসী পরিষদ সংগঠনের সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন ওরাঁও এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কী। বগুড়া জেলা আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সুজন রাজভোরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক রঘুনাথ এক্কা। এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আদিবাসী পরিষদ বগুড়া জেলার সাধারণ সম্পাদক স্বপন কর্নিদাস, ধুনট উপজেলা শাখার সাধারন সম্পাদক হারাধন বাগদী, আদীবাসী যুব-পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি সুজন মাহাতো, সাংগঠনিক সম্পাদক শ্রীকান্ত বর্মন, নারী বিষয়ক সম্পাদক মৌসুমী উরাঁও, আদিবাসী পরিষদ সিংড়া উপজেলার উপদ্রেষ্টা নিপেন্দ্র তির্কী, আরও বক্তব্য রাখেন, নরেশ উরাঁও, সঞ্জয় ওরাঁও, সুবত বর্মন, রুপালী বাগদী, লিপি ওরাঁও প্রমুখ। বক্তারা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে ও সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।পরে শ্রী-বিমল চন্দ্রকে সভাপতি, শ্রী সাধন মাহাতোকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট জাতীয় আদিবাসী পরিষদ নন্দীগ্রাম শাখার নতুন কমিটি ঘোষনা করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কী।

আরও খবর