জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নন্দীগ্রামে জনতার তোপের মুখে পালালেন সিংজানি মাদ্রাসার প্রিন্সিপাল




নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: দুর্নীতির অভিযোগে জনতার তোপের মুখে পড়ে বগুড়ার নন্দীগ্রামে সিংজানী ডি.এস.এস সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মো: আব্দুল মান্নান পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। প্রাপ্ত তথ্য জানা যায়, বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার একটি কক্ষে এ্যাডহক কমিটির সভাপতি হাছিনা আক্তারের সভাপতিত্বে এক জরুরী মিটিংয়ের আয়োজন করা হয়। উক্ত মিটিংয়ে মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, এ্যাডহক কমিটির সদস্যবৃন্দসহ ওই এলাকার প্রায় দুই শতাধিক গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। উক্ত মিটিংয়ে সবার উপস্থিতিতে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মো: আব্দুল মান্নানের বিরুদ্ধে গত এক বছরে মাদ্রাসার বিভিন্ন সংস্কার মূলক কাজের অর্থ  আত্মসাৎ এর অভিযোগ এনে তদন্ত কমিটি ১২ পৃষ্ঠার ১৫৭ টি ভাউচার উপস্থাপন করে। এই ভাউচার গুলোতে মাদ্রাসার প্রিন্সিপাল ফ্লুইড কালি ব্যবহার করে পূর্বের লেখা মিশিয়ে নিজের ইচ্ছেমতো ভাউচার তৈরি করে। তদন্ত কমিটির তদন্তে ভাইচারগুলো পুনরায় ফ্লুইড কালি দিয়ে মনগড়া ভাইচার প্রিন্সিপাল তৈরি করেছেন তা প্রমাণসহ আলোচনা সভায় উপস্থাপন করা হয়। মাদ্রাসার প্রিন্সিপালের এমন দুর্নীতির কারণে এলাকাবাসী তার অপসারণের দাবি জানান। এলাকাবাসীর অভিযোগ, প্রিন্সিপাল আব্দুল মান্নান  আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসার উন্নয়নের নামে গত এক বছরে বহু দূর্নীতি করে অর্থ আত্মসাৎ করেছে। এই প্রিন্সিপাল গত দুই বছর আগেও নিয়োগ বাণিজ্য অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ উঠেছিলো। তখন তিনি তার কৃতকর্মের জন্য এলাকাবাসীর নিকট ক্ষমা চেয়ে স্বপদে বহাল থাকেন। এলাকাবাসীরা আরো জানান, আমরা তাকে গতবার তার কৃতকর্মের ভুলের জন্য ক্ষমা করে দিয়েছিলাম কিন্তু এইবার তাকে আর এই প্রতিষ্ঠানে দেখতে চাই না। তার স্থায়ী বহিস্কার চাই। গ্রামবাসী ও জনসাধারণের মতামত নিয়ে মিটিংয়ে এ্যাডহক কমিটি সভাপতি প্রিন্সিপালকে শোকজ করার জন্য সিদ্ধান্ত নেয়। মিটিং শেষে প্রিন্সিপাল আব্দুল মান্নানকে শোকজ করার জন্য শোকজ লেটার লেখার সময় জনসাধারণের তোপের মুখে সে কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে যায়। এবিষয়ে অত্র মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হাছিনা আক্তার জানান, মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মো: আব্দুল মান্নানকে শোকজ করা হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



আরও খবর