জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নন্দীগ্রামে অতিরিক্ত দামে সার বিক্রয় জরিমানা গুনলেন ২ ব্যবসায়ী

বগুড়ার নন্দীগ্রামে সিজিনের শুরুতেই সারের সিন্ডিকেট ভাঙতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। সরকারি নির্ধারিত মূল্যের চাইতে সারের কিৃত্রিম সংকট দেখিয়ে সিন্ডিকেট তৈরি করে কোন ব্যাবসায়ী যাতে সরকারি নির্ধারিত মূল্যের চাইতে অধিক দামে সার বিক্রয় না করতে পারে এজন্য সিজিনের শুরুতেই মাঠে নেমেছ উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকালে নন্দীগ্রাম উপজেলার শিমলা বাজার ও নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

মোবাইল কোর্ট পরিচালনায় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং সরকারি নির্ধারিত মূল্যের চাইতে অধিক মূল্যে সার বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারায় ২নং সদর ইউনিয়নের সিমলা বাজারে মেসার্স দুবাই এন্টারপ্রাইজ মালিক মো: রাকিব আলীকে ২০ হাজার ও নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে মেসার্স জ্যোতি এন্টারপ্রাইজের মালিক মো: জাহিদুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যামাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শর্মিলী ইসলাম।

এছাড়াও ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান, উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাকিরুল ইসলাম সহ নন্দীগ্রাম থানা ফোর্স উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট পরিচালনার এতথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং সরকারি নির্ধারিত মূল্যের চাইতে অধিক মূল্যে সার বিক্রয় করার অপরাধে দুই সার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এঅভিযান অভ্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও খবর