জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নন্দীগ্রামে চামড়া সংরক্ষণে উদ্যোগী প্রশাসন বিভিন্ন মাদ্রাসায় চামড়া পয়েন্ট পরিদর্শন



কোরবানির পশুর চামড়ার যথাযথ সংরক্ষণ এবং এতিমখানা ও মাদ্রাসাগুলো যাতে ন্যায্য মূল্য পায়, তা নিশ্চিত করতে সরকার এবার বিশেষ উদ্যোগ নিয়েছে। 

তারই ধারাবাহিকতায় বগুড়ার নন্দীগ্রামে ২৬টি এতিমখানা/মাদ্রাসায় সরকারীভাবে বিনামূল্যে ১৫ মেট্রিকটন লবণ বিতরণ করা হয়েছে। প্রতিটি চামড়া সংরক্ষণের জন্য ভেড়া/ছাগল প্রতি ৪কেজি এবং গরু/মহিষ প্রতি ৮কেজি হারে লবণ বিতরণ করা হয়েছে।


এর আগে গত ৫ই জুন মাদ্রাসা ও এতিমখানা সংশ্লিষ্টদের সঙ্গে চামড়া সংরক্ষণের জন্য বৈঠক করেছে উপজেলা প্রশাসন।

বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, কুরবানির পশু জবাইয়ের পর চামড়া পঁচে যাওয়ার শঙ্কায় ওইদিনই বিক্রি করলে দাম অনেকটা কম পাওয়া যায়। চামড়া সঠিকভাবে সংরক্ষণ করে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। এতে মাদ্রাসা এবং এতিমখানা উপকৃত হবে। চামড়া যেন নষ্ট না হয়, সেজন্য লবণ দিয়ে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। পশু জবাইয়ের স্থান যথাযথভাবে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। 


ঈদের দিন বিকেল থেকেই উপজেলা প্রশাসনকে  চামড়া সংরক্ষণের পয়েন্ট গুলো পরিদর্শন করতে দেখা গেছে।  শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায়  চামড়া পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। সঙ্গে ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী সহ নন্দীগ্রাম উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের  শুভ্র বসাক ও উপস্থিত ছিলেন।


এসময় তিনি সংশ্লিষ্টদের কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণে সরকারি নির্দেশনা অনুসরণ এবং ন্যায্য মূল্য নিশ্চিতকরণে সতর্ক থাকার আহ্বান জানান উপজেলা প্রশান।

আরও খবর