জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নন্দীগ্রামে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করে জরিমানা গুনলেন ব্যবসায়ী



বগুড়ার নন্দীগ্রামে চালের বস্তায় পাটের বদলে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ এপ্রিল) রাত ৯টায় উপজেলার ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন।

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন এসআই আমির। আদালত সূত্রে জানা গেছে, চালের বস্তায় মোড়ক হিসেবে পাটের বদলে প্লাস্টিক ব্যবহার করার অপরাধে পৌরসভার দামগাড়া এলাকার তোজাম্মেল হোসেনের ছেলে মকবুল হোসেন(৫৫) কে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ তথ্য নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, চালে পাটের বদলে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করে তা বিক্রয় করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভবিষ্যতে প্লাস্টিক ব্যবহার না করার জন্য কঠোর সতর্ক করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর