জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নন্দীগ্রামে বগুড়া হাইওয়ে পুলিশ সুপারের পথসভা

 জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে জনসাধারণদের মাঝে পথসভা করেছে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি (পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ শহীদুল্লাহ।

বুধবার ৯ এপ্রিল বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় প্রায় দুই শতাধিক বাস-ট্রাক সহ বিভিন্ন যানবাহন চালকদের মাঝে বিভিন্ন ধরনের জনসচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি বলেন, খুব সতর্কতার সাথে নিজ নিজ গাড়ি ড্রাইভ করবেন এবং হাইওয়ে পুলিশের আইন মেনে চলবেন। আপনারা সঠিকভাবে আইন মেনে চললে রাস্তায় দূর্ঘটনা কমে আসবে বলে আমি মনে করি। আপনারা সাবধানতার সাথে রাস্তা পারাপার হবেন। আপনার একটু অসাবধানতায় ঘটে যেতে পারে বড় ধরনের কোন দূর্ঘটনা। রাস্তায় চলাচল সকল গাড়ির চালক ভাই এবং সকল পথচারীর দৃষ্টি আকর্ষণ করে বলেন সচেতন হলে অবশ্যই দূর্ঘটনার শিকার থেকে অনেকেই রক্ষা পাবেন। সবাই সব সময় সাবধানের সহিত গাড়ি চালাবেন। এসময় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের সহকারি পুলিশ সুপার আলী আহমেদ হাশমি, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মনোয়ারুজ্জামান, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি তারিকুল ইসলাম প্রমূখ।



আরও খবর