জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট সেবনে মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা



 বগুড়ার নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে তোফা (৪৫) নামের এক মাদ্রাসা শিক্ষক আত্মহত্যা করেছে। শনিবার (২৯ মার্চ)  ওই মাদ্রাসা শিক্ষক বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত তোফা উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রাম পূর্বপাড়ার নওশের আলীর ছেলে। সে নুন্দহ সিনিয়র ফাযিল ডিগ্রী মাদ্রাসার গনিত  বিভাগের শিক্ষক ছিলেন। গত ২৮ মার্চ সকাল ১০ টায় ওই শিক্ষক গ্যাস ট্যাবলেট সেবন করে। পরে শনিবার (২৯ মার্চ)  ওই মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়। স্থানীয় সুত্রে জানা যায়, গ্রামের কয়েকজন মিলে বাৎসরিক একটি মাংস সমিতি করে। ওই সমিতির টাকা জমা থাকতো শিক্ষক তোফা'র কাছে। ক্যাশ থেকে ব্যক্তিগত কাজে কিছু টাকা শিক্ষক তোফা খরচ করে ফেলেন । পরে শিক্ষক তোফা বাড়ির একটি গরু বিক্রয় করে সমিতির টাকা পরিশোধ করার কথা তার স্ত্রীকে বললে তার স্ত্রী রাজি না হওয়ায় মান অভিমানে মাদ্রাসাতে গিয়ে গ্যাস ট্যাবলেট সেবন করে শিক্ষক তোফা। এবং তার কন্যাকে ফোন দিয়ে বলে মা আমাকে ক্ষমা করে দিও আমি গ্যাস ট্যাবলেট খেয়েছি। শিক্ষক তোফা নন্দীগ্রাম উপজেলার নুন্দহ সিনিয়র ফাযিল ডিগ্রী মাদ্রাসার গণিত বিভাগের অত্যন্ত চৌকস মেধাবী একজন শিক্ষক  ছিলেন, তার দুটি কন্যা সন্তান ও রয়েছে। তার এমন মৃত্যুতে মাদ্রাসায় নেমে এসেছে শোকের ছায়া।  ৫নং ভাটগ্রাম ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



আরও খবর