দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নন্দীগ্রামে ফসলি জমিতে পুকুর খনন করায় ভেকু মালিক নাহিদ সহ ৩জনের বিরুদ্ধে মামলা


বগুড়ার নন্দীগ্রামে ফসলি জমিতে পুকুর খনন করার অপরাধে ৩জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।রবিবার (৩১ডিসেম্বর) এস্কেভেটর ও জমির মালিক সহ ৩জনের নাম উল্লেখ করে নন্দীগ্রাম থানায় মামলা করেন ১নং বুড়ইল ইউনিয়ন (ভূমি) উপ-সহকারী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান আকন্দ। মামলার বিবরণী থেকে জানা যায় ফসলি জমি কেটে পুকুর ভরাট সহ গ্রামীন কাচা রাস্তা নষ্ট করে মাটি বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ভূমি কর্মকর্তার নির্দেশে  ১নং বুড়ইল ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান আকন্দ  দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।  উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে দেখা মাত্রই এক্সেভেটর রেখে পালিয়ে যান জমির মালিক সহ আসামীরা। ভূমি কর্মকর্তা মুনিরুজ্জামান আকন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পারেন  পেং-হাজারকি গন্ধর্বপুর এলাকার মৃত মজিবর রহমানের ছেলে আব্দুল মান্নান (৫৫), এর ধানি জমি হাজারকি পাড়া মৌজার জেএল নং-২৩৫, দাগ নং-৫৩৮৯, ৫৩৮৭, খতিয়ান নং- ২৯০,১৪২৬-এ অবস্থিত ফসলি জমিটি  একই এলাকার মৃত শুকুর আলীর ছেলে মোঃ রেজাউল করিম রেজা (৪৫), এর সহযোগীতায় নাটোর জেলার সিংড়া থানার কালাইকুড়ি পূর্বপাড়ার আসকান আলীর ছেলে এক্সেভেটর মালিক নাহিদ হোসেন (৩৫), কে পুকুর খননের চুক্তি দেয়। নাহিদ হোসেন তার ভেকু মেশিন দ্বারা মাটি কেটে গভীর গর্ত করে  পাড় ভরাট করছে এবং উক্ত মাটি ট্রাক্টর ট্রলি যোগে বিভিন্ন ব্যক্তির নিকট অধিক মুনাফায় বিভিন্ন লোকের কাছে বিক্রয় করছে যাহা ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪ এবং ১১ ধারার বড় ধরনের অপরাধ । ১নং বুড়ইল ইউনিয়ন (ভূমি) উপ-সহকারী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান আকন্দ গত ৩১ডিসেম্বর নন্দীগ্রাম থানায় হাজির হয়ে ৩জনের নাম উল্লেখ করে  মামলা দায়ের করেন।এলাকার পরিবেশ রক্ষার্থে জনস্বার্থে  আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানান তিনি।

Tag
আরও খবর