নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নন্দীগ্রামে কৃষক পেলো বিনামূল্যে সার-বীজ


বগুড়ার নন্দীগ্রামে ৫১৫০ জন কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। সোমবার (৩০অক্টোবর) উপজেলা হল রুমে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, মুগডাল,মসুর,শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ এবং সার প্রদান করে উপজেলা কৃষি অফিস। উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের  সভাপতিত্বে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ্। স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ গাজীউল হক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ অফিসার অপূর্ব ভট্টাচার্য্য উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু,প্রাণীসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী।এসময় আরো বক্তব্য রাখেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম,শাহাদত হোসেন, সোহেল রানা,শাহারুল ইসলাম, আব্দুস সালাম, খাদেমুল ইসলাম সুজন কুমার,নাজমুল হক,গোলাম মোস্তফা,সুমাইয়া ইয়াছমিন,মুস্তারিন নুসরাত প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ২০২৩-২৪ অর্থবছরে এ উপজেলায় বিনামূল্যে  রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় গম ৫০০ জন, ভুট্টা ৩৫০ জন, সরিষা ৪২০০ জন, শীতকালীন পিয়াজ ৪০ জন, মুগ ৪০ জন, মসুর ২০ জন, সর্বোমোট ৫১৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন,সাবেক এস এ পিপিও মোঃ নজরুল ইসলাম।


আরও খবর