জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি নির্বাচিত শেখ ফরিদ আহম্মেদ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার ২০২৫ সালের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে শেখ ফরিদ আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ নুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।


শুক্রবার (১৬ মে) সকালে বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তিনটি বুথে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে ভোটার ছিলেন মোট ৫৪৭ জন।


ভোটগ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার মাঈন উদ্দিন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ বেলায়েত হোসেন নির্বাচিত হন।


৫১ সদস্যের কার্যনির্বাহী কমিটির মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হলেও বাকি ৪৮টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


নির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহম্মেদ জানান, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “এই সংগঠন আমাদের সকলের। আমরা সবাই মিলে প্রাথমিক শিক্ষকদের স্বার্থে কাজ করে যাবো।”


নির্বাচন পরিচালনায় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাঈন উদ্দিন এবং প্রিজাইডিং অফিসার ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম।


আরও খবর