জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কোম্পানীগঞ্জ যুবদলের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার বসুরহাট জিরো পয়েন্ট দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।


মেডিক্যাল ক্যাম্পে স্থানীয় ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে সাধারণ মানুষের বিভিন্ন রোগের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। যুবদলের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে সাধারণ মানুষের সেবা প্রদানই তাদের মূল লক্ষ্য।


এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌরসভা যুবদলের আহবায়ক ওবায়দুল হক রাফেল, সাধারণ সম্পাদক কাউন্সিলর মাজহারুল হক তৌহিদসহ দলের উর্ধতন 

নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা জানান, এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে যুবদল সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করছে এবং ভবিষ্যতেও এমন সেবামূলক কর্মসূচি চালিয়ে যাবে।

আরও খবর