নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকল ও ব্যবহৃত স্ট্যাম্প ব্যবহার করে রাজস্ব ফাঁকির অভিযোগে ‘রয়্যাল টোব্যাকো ফ্যাক্টরি’কে ৫ লাখ টাকা জরিমানা ও এক কর্মকর্তাকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (১৯ মে, ২০২৫) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানাটি সিলগালা করা হয়।
২০২১ থেকে প্রতিষ্ঠানটি দৈনিক ৬ লাখ, মাসে ২ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে শতকোটি টাকারও বেশি ক্ষতি করেছে। অভিযানে ২১ লাখ নকল স্ট্যাম্প ও ১৪ হাজার প্যাকেট সিগারেট জব্দ করে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম জানান, দণ্ডবিধি-১৮৬০ এর ২৬২ ধারায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০২৩ সালেও একবার সিলগালা করা হলেও কারখানাটি পুনরায় চালু হয়েছিল। রাজস্ব ফাঁকি রোধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।
৩৫৫ দিন ২১ ঘন্টা ৫১ মিনিট আগে
৪২৩ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে
৪২৬ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে
৪২৯ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে
৪৩৫ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪৭৩ দিন ১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪৮৬ দিন ৪ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৮৮ দিন ১৮ ঘন্টা ৪৪ মিনিট আগে