দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নান্দাইলে পাওনা টাকা নিয়ে মারামারির ঘটনায় নিহত ১


ময়মনসিংহের নান্দাইলে পাওনা টাকা নিয়ে মারামারির ঘটনায় কফিল উদ্দিন (৫৬) নামে একজন নিহত হয়েছেন।


শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের লংপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কফিল উদ্দিন মৃত আব্দুল মজিদ ওরফে ফরস আলীর ছেলে।


স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, কফিল উদ্দিনের ছোট ভাই বাচ্চু মিয়া স্থানীয় শান্তিনগর বাজার সংলগ্ন কিছু জমি স্থানীয় আব্দুর রহিমের কাছে বিক্রি করেন। এই বিক্রিতে সহযোগিতা করেন একই গ্রামের আলাল উদ্দিনের ছেলে আ. আউয়াল।


এই সহযোগিতার জন্য আউয়ালকে ১০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। টাকা দিতে বিলম্ব হওয়ায় দুপুরের দিকে বাচ্চু মিয়াকে মারধর করেন আউয়াল মিয়া।


সন্ধ্যায় এই সমস্যা সমাধানের জন্য আউয়াল মিয়াকে স্থানীয় শান্তিনগর বাজারে ডেকে কথা বলেন কফিল উদ্দিন।এ সময় দুজনের মধ্যে ব্যাপক হাতাহাতির ঘটনা ঘটে।এতে কফিল উদ্দিন গুরুতর আহত হন।পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য অটোরিকশায় তোলার সময়ই তিনি মারা যান।


নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ এবিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। 


আরও খবর