জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নালিতাবাড়ীতে জমি নিয়ে দ্বন্দে ছেলের বিরুদ্ধে বাবার মিথ্যা মামলা দায়েরের অভিযোগ

মেহেদী হাসান সাকিব ( Contributor )

প্রকাশের সময়: 11-10-2022 02:45:28 pm

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: জমি নিয়ে পারিবারিক দ্বন্দের জেরে ছেলের বিরুদ্ধে আবার মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে শেরপুরের নালিতাবাড়ীতে। জমি নিয়ে দ্বন্দ ও বাবার দায়ের করা মিথ্যা মামলার বিষয়ে সাংবাদিকদের কাছে মঙ্গলবার সকালে লিখিত এই অভিযোগ করেন ছেলে আফরোজ আলী।


এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পোড়াঁগাও ইউনিয়নের বেকিকুড়া এলাকার বাসিন্দা আতর আলী (৬৫) এক ছেলে ও এক মেয়ের দায়িত্ব নিয়ে বিধবা এক নারীকে বিয়ে করেন। পরে তাঁদের ঘরে ৪ মেয়ে ও ২ ছেলে সন্তান হয়। ২০০৯ সালে ওই নারীর মৃত্যুর ৩ মাস পর আতর আলী দ্বিতীয় বিয়ে করেন।


সেসময় আতর আলী তাঁর জমি ৬ সন্তানের মাঝে ভাগ করে দেন। পরে ২০১২ সালে বাড়ি ভিটার ১২ শতাংশ জমি ৬ লাখ টাকার বিনিময়ে দুই ছেলে আনসার আলী ও আফরোজ আলীর কাছে গ্রাম্য সাব কবলা দলিলে বিক্রি করেন। এছাড়াও আবাদি ৩৫ শতাংশ জমি তার নিজ নামে রেখে দেন। এরপর থেকেই সন্তানেরা নিজেদের অংশে থাকা সম্পত্তি ভোগ দখল করে আসছিলো। তার কিছুদিন পরই আতর আলী ২৫ শতাংশ জমি দ্বিতীয় স্ত্রীর নামে লিখে দেন এবং অবশিষ্ট ১০ শতাংশ জমি অন্যত্র বিক্রি করে দেন।এরপর থেকে আতর আলী তাঁর দুই ছেলে আনসার ও আফরোজের কাছেই থাকতেন।


এদিকে দ্বিতীয় স্ত্রীর ঘরে ছেলে সন্তানের জন্ম হয়। এর কিছুদিন পর হুট করেই দুই ছেলের নামে লিখে দেওয়া সম্পত্তি আতর আলী লিখে দেননি বলে দাবি করেন। এছাড়াও জোর করে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ এনে দুই সন্তানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। তবে দুই ছেলের কাছে জমি ক্রয়ের তথ্য প্রমাণ থালায় মামলাটি শেষ হয়ে যায়।


চলতি মাসে বসত ভিটার ১২ শতাংশ জমি ছেলেদের কাছ থেকে ছিনিয়ে নিতে চেষ্টা করেন আতর আলী। নানা কৌশলে ব্যার্থ হয়ে তাঁর প্রথম স্ত্রীর আগের ঘরের ছেলে মোশারফকে সাথে নিয়ে ছেলেরা ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেএয়ার অভিযোগ এনে আবারোও থানায় মামলা দায়ের করেন।


এ বিষয়ে অভিযোগকারী আফরোজ আলী বলেন, আমার বাবা তাঁর দ্বিতীয় স্ত্রী ও তাঁর সাবেক স্ত্রীর প্রথম ঘরের ছেলে মোশারফের কু-পরামর্শে আমাদেরকে বাসা থেকে বের করে দিতেই নানা মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে যাচ্ছেন। তিনি এখনও আমাদের ঘরেই থাকছেন ও খাওয়া দাওয়া করছেন।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে আতর আলী বলেন, আমি কাউকে সম্পত্তি লিখে দেইনি। ওরা অন্যায় ভাবে ভোগ দখল করে যাচ্ছে। আমায় ধাক্কা দিয়ে বের করে দেয়নি। তবে কথা কাটাকাটি হয়েছে।


মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী উপ- পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম বলেন,যেহেতু বাবা ছেলের মধ্যকার ঘটনা। তাই সামাজিকভাবে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে।