জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মেহেদী হাসান সাকিব ( Contributor )

প্রকাশের সময়: 09-10-2022 09:47:31 am

শেরপুরের নালিতাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ‍্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।


এতে ১ নং পোড়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওই টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকসেদুর রহমান লেবু। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল। ফিরোজ- লিটন স্পোর্টস ফাউন্ডেশনের সহযোগীতায় পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ এই খেলার আয়োজন করে।


অনুষ্ঠানে অন‍্যানে‍র মাঝে উপস্থিত ছিলেন, কাঁকরকান্দি ইউপি চেয়ারম্যান নিয়ামুল কাউসার, কলসপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সমাজসেবক শওকত সাঈদ, আদিবাসী নেত্রী ক্লোডিয়া নকরেক কেয়া, উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান দেলোয়ার হোসেন রিপন, পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার উদ্দিন, প্যানেল চেয়ারম্যান হযরত আলী, ইউপি সদস্য আনছারুল ইসলাম, আমিনুল ইসলাম দুলাল ও নবী হোসেন প্রমুখ। ওই ফুটবল টুর্নামেন্ট পোড়াগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তৃনমুল পর্যায় থেকে সেরা একাদশ একটি দল বাছাইয়ের লক্ষে খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস‍্য খালেদ মাহমুদ সুজন।


খেলার প্রধান অতিথি মোকসেদুর রহমান লেবু তার বক্তব্যে বলেন, এলাকার তরুন সমাজকে নানা ধরনের অপকর্ম ও মাদকের নেশা থেকে দুরে রাখতে খেলাধুলার উদ্যোগ নেয়া হয়েছে। এটি একটি ভালো উদ্যোগ। এজন্য তিনি ফিরোজ- লিটন স্পোর্টস ফাউন্ডেশনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এ ফাইনাল খেলায় অংশ নিয়ে বাতকুচি একাদশ আন্ধারুপাড়া একাদশকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়। খেলাটি প্রায় দুই সহস্রাধিক ক্রিড়ামোদীরা উপভোগ করেন। পরে বিজয়ী, রানার্স আপ দল ও অতিথিদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।