কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

নলছিটিতে নানা আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো ৩ দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা

ঝালকাঠির নলছিটিতে প্রতি বছরের ন্যায় এবছরেও উদযাপন হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন উৎসব শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজো। নলছিটি পৌর শহরের হরিসভা মন্দির ও তাঁরা মন্দিরে জাঁকজমকপূর্ণ পরিবেশে ৩ দিন ব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে এ পূজো। 

কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। হিন্দু বাঙালির ধর্মীয় মানসে রাজসিক দেবী দুর্গা ও তামসিক কালীর পরেই স্থান সত্ত্বগুণের দেবী জগদ্ধাত্রীর।

২০ নভেম্বর সোমবার অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীর আমন্ত্রণ, ২১ নভেম্বর মঙ্গলবার সপ্তম্যাদিকল্পে নবমীবিহিত দেবীর পূজো, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ২২ নভেম্বর বুধবার রাতে মায়েদের সিঁদুর খেলা, সন্ধ্যা আরতি, আরতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সবশেষে ২৩ নভেম্বর বৃহস্পতিবার দেবী বিসর্জনের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বী শক্তির দেবী শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজোর শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নলছিটি শাখার সভাপতি প্রান্তিক দাস পুটু, সাধারন সম্পাদক শুভাশীষ দত্ত প্রদ্যুৎ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তপন কুমার দাস, হরিসভা মন্দির জগদ্ধাত্রী পূজা উদযাপন কমিটির সভাপতি সুদেব দাস, সম্পাদক কৃষানু দাস, তাঁরা মন্দির কমিটির সভাপতি, মিলন মালো, সম্পাদক অভিজিৎ কর্মকারসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

এইভাবে প্রতিবছর জগদ্ধাত্রী পূজোর আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন নলছিটি উপজেলার হিন্দু সম্প্রদায়ের ব্যাক্তিবর্গরা।

জগদ্ধাত্রী দেবী হচ্ছেন, সনাতন ধর্মাবলম্বী শক্তি দেবী। ইনি দেবী দুর্গার অপর রূপ। উপনিষদে তিনি উমা হৈমবতী নামে পরিচিত। বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থেও তার উল্লেখ পাওয়া যায়। যদিও জগদ্ধাত্রী আরাধনা বিশেষত বঙ্গদেশেই প্রচলিত রয়েছে। জানা যায় কৃষ্ণনগর রাজবাড়িতে ১৭১০ খৃষ্টাব্দে মহারাজ কৃষ্ণচন্দ্র রায় এই পূজা শুরু করেন।
Tag
আরও খবর





নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৪৩ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে