কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

নলছিটিতে মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব

ঝালকাঠির নলছিটিতে মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব। আত্মার শান্তি কামনায় সমাধিতে প্রদীপ জেলে প্রার্থনা করেন প্রয়াতদের স্বজনরা।

শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পালিত হয় মঙ্গল আলোর উৎসব শ্মশান দীপাবলি। পৌর শ্মশান রক্ষণাবেক্ষণ কমিটির আয়োজনে সন্ধ্যা ৭ টায় একযোগে সবাই তাদের প্রিয় জনের সমাধিতে প্রদীপ ও মোম প্রজ্জ্বলিত করেন।

সন্ধ্যা থেকেই নলছিটি পৌর শ্মশানে ঢল নামে নারী পুরুষ আর কিশোর কিশোরীদের। মা বাবা কিংবা স্বজন হারানো মানুষগুলো সমাধিতে আসেন শ্রদ্ধাঞ্জলির ডালা সাজিয়ে। সন্ধ্যা হতেই সকল অন্ধকার দূর করতে আর মঙ্গল আলোয় চারদিক উদ্ভাসিত করতে সমাধিতে জ্বালানো হয় মোম ও প্রদীপের আলো।

সমাধিতে হারানো স্বজনের আত্মার শান্তি কামনায় একই সাথে সমাধিতে চলে প্রার্থনা। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা এ উৎসব নলছিটির পৌর শ্মশানে আলোর মিছিলের সাথে হারানো স্বজনের জন্য এক শোকাহত পরিবেশ তৈরি করে।

প্রতিবছরের মতো এবারও তিথি অনুযায়ী শ্মশান দীপাবলি ও শ্মশান কালীপূজার আয়োজন করা হয়েছে। এসময়ে উপস্থিত থেকে সার্বিক তত্ত্বাবধান করেন শ্মশান রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নলছিটি শাখার সভাপতি প্রান্তিক দাস পুটু, সম্পাদক শুভাশিষ দত্ত প্রদ্যুৎ, কোষাধ্যক্ষ সুমন দাস, পূজা উদযাপনের সভাপতি জনারধন দাস, সম্পাদক তপন কুমার দাস সহ হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা। এছাড়াও জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের উপস্থিতি আয়োজনকে আরো মুখরিত করেছে।
Tag
আরও খবর





নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৪৩ দিন ১ ঘন্টা ৪ মিনিট আগে