জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

নলছিটির নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৬ জনের কারাদণ্ড

ঝালকাঠির নলছিটিতে স্থানীয় সুগন্ধা নদী থেকে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের সময় ৬ জনকে আটক করেছে স্থানীয়রা। পরে আটক ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় তাদের আটক করা হয়।

নলছিটি থানার অফিসার ইনচার্জ মু: আতাউর রহমান জানান রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবহিত করি। এবং ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়।
তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে
কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় জানান রাতের আধারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটক ৬ জনকে বালুমহাল আইনে কারাদণ্ড প্রদান করা হয়। এদের মধ্যে একজনকে ৩ মাস এবং বাকিদের এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়ছে। 

দণ্ডপ্রাপ্তরা হলেন পটুয়াখালীর হানিফ হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (৪৭), 
নেছারাবাদের কদমবয়া গ্রামের আঃ ছালামের ছেলে ইমাম হোসেন (২২), বাকেরগঞ্জের বিহারীপুর গ্রামের শাহালম হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার (২৪), পটুয়াখালীর কেশবপুরের হাকিম হাওলাদারের ছেলে আঃ রহিম হাওলাদর (৫০), নেছারাবাদের কদমবয়ার কাধ্যন'র ছেলে সুজন (১৯) এবং বদরগঞ্জের সাতবুনিয়া গ্রামের বজলু হাওলাদারের রাসেল হাওলাদার (২১)।

এব্যাপারে উপজেলা নির্বার্হী অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, বিনা অনুমতিতে সুগন্ধা নদী থেকে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছিল। এ খবরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৬ জনকে আটক করে শাস্তি প্রদান করা হয়েছে। ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত একটি কাটার মেশিন ও দুটি বাল্কহেড জব্দ করা হয়েছে।
Tag
আরও খবর





নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৪৩ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে