কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

নলছিটিতে উৎসব মুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

ঝালকাঠীর নলছিটিতে উৎসব মুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়ছে।

জন্মাষ্টমী উপলক্ষে ৬ সেপ্টেম্বর বুধবার দুপুর ৩ টায় নলছিটির মদনমোহন জিউ মন্দির প্রাঙ্গন থেকে একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি নলছিটির বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের ৫ হাজার ২ শত ৫০ তম জন্মাষ্টমী উৎসবের শেষ হয়।

এসময় মন্দির প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: সিদ্দিকুর রহমান, পৌর সাবেক মেয়র (ভারপ্রাপ্ত) মো: ফারুক হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি জনারধন দাস, কৃষ্ণলাল চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নলছিটি শাখার সভাপতি প্রান্তিক দাস পুটু, সাধারন সম্পাদক শুভাশীষ দত্ত, সম্পু দাসসহ উপজেলার হিন্দু সম্প্রদায়ের গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।

এছাড়াও একই দিন সকালে ঝালকাঠি জেলা আখড়া বাড়ি মন্দিরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-২ আসনের সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়।

সনাতন ধর্মের প্রবক্তা ও প্রাণ পুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দ্বাপর যুগের শেষ দিকে এই মহাপূন্য তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের ক্রোড়ে জন্ম নিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।

সনাতন ধর্মানুসারে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে এ পৃথিবীতে আবিভূত হয়েছিলেন।


Tag
আরও খবর





নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৪৩ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে