জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মুজিবনগরে কলা কেটে তসরুপ করেছে দুর্বৃত্তরা।

 মেহেরপুরের মুজিবনগরে ১০ কাঠা জমির কলা কেটে তসরুপ করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের পাকুড়তলার মাঠে এ ঘটনা ঘটে। কলা চাষী শরীয়তুল্লাহ জানান, আমি অন্যের জমিতে জন খেটে ১৫ হাজার টাকা দিয়ে এই ১০ কাঠা জমি লিজ নিই এবং সেখানে কলা চাষ করি। এই কলা বাগানে আমার ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়েছে ।

আমার কলা বাগান পরিপূর্ণ হয়ে গেছে এবং আমার কলা বাগানের ১৫০ টি কান্দি ৪০০শো টাকা দরে বিক্রির উদ্দেশ্যে বায়না নিয়েছি। দুই এক দিনের মধ্যে কলার কান্দি কেটে নেয়ার কথা। কিন্তু হঠাৎ সকালে এসে দেখি কে বা কারা আমার কলার কান্দি রাতের অন্ধকারে কেটে তসরুপাত করেছে। আমার শেষ সম্বল টুকু তারা রাতের অন্ধকারে এভাবে কেড়ে নিলো বলে কান্নায় ভেঙ্গে পড়েন। সেই সাথে তিনি দোষীদের খুঁজে দৃষ্টান্ত শাস্তির দাবি করেন।

এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, বিষয়টি শুনেছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর


মেহেরপুরে এক মাদক কারবারীর কারাদন্ড।

১৩৯৭ দিন ৪ ঘন্টা ৩৩ মিনিট আগে





মেহেরপুরের মুজিবনগরে ফেন্সিডিলসহ আটক-১

১৪১৪ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে