জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

'সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হল রুমে এসে শেষ হয়।

পরে ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদশ’ শীর্ষক আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান পাটোয়ারী স্বাগত বক্তব্য রাখেন। 

উপজেলা নির্বাহী অফিসার  এসএম তারেক  সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি মোরেলগঞ্জ ডিজিএম ওয়াদুদ খন্দকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বাকি বিল্লাহ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম জসিম উদ্দিন,  সাবেক সাধারণ সম্পাদক মো.  শামীম আহসান মল্লিক, লজিক'র উপজেলা ম্যানেজার মো. রবিউল  ইসলাম। 

এছাড়া সভায় বক্তব্য রাখেন ভোরের  আলো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি  মো. গিয়াস উদ্দিন, টাচ বহুমুখী সমবায় সমিতি  লিঃ এর সমন্বয়কারী  এইচএম জাহিদ,  সিএমএফ সভাপতি রবিউল  ইসলাম, জীবিকা উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর জিউধরা ইউনিয়ন সভাপতি মলিনা আক্তার

 প্রমুখ। সভায় বিভিন্ন  সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর
মোরেলগঞ্জে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক

৯৭২ দিন ৬ ঘন্টা ৫৯ মিনিট আগে


মোরেলগঞ্জে ডিবেটিং ক্লাবের উদ্বোধন

৯৮৩ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে



মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

১০২৩ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে


মোরেলগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

১০২৩ দিন ৬ ঘন্টা ১২ মিনিট আগে