জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মোরেলগঞ্জে পানগুছি নদী হতে উদ্ধারকৃত অজ্ঞাত যুবকের মরদেহ শনাক্ত ও ময়না তদন্ত শেষে দাফন সম্পন্ন

বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদী হতে উদ্ধারকৃত যুবকের  মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর  করে পুলিশ এবং বুধবার পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
 গত সোমবার (১১ আগস্ট) দুপুরে পানগুছি  নদী হতে বিকৃত একটি মরদেহ  উদ্ধার করে মোরেলগঞ্জ থানা  পুলিশ। প্রথমে পরিচয় পাওয়া না গেলেও  পরবর্তীতে  তার পরিচয় জানা যায়।মরদেহটি মোরেলগঞ্জ  পৌরসভার  ২ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল জলিল হাওলাদারের পুত্র মো. মিলন (৩৫) হাওলাদারের।  শনিবার মধ্য রাত থেকে মিলন নিখোঁজ ছিল বলে মিলনের স্ত্রী খাদিজা জানান। খাদিজা আরও জানান,  শনিবার একটি ঘটনাকে কেন্দ্র করে  স্থানীয় কয়েকজন মিলনকে মারধর করে। এতে গুরুতর আহত হলে ওই রাতে প্রায় ১২ টার দিকে ওষুধ আনতে  বাজারে রওয়ানা দেয় সে। স্ত্রী  খাদিজাও তার পিছন পিছন যায়। পরে রাতে ওষুধের দোকান বন্ধ পেয়ে তারা ফিরে আসতে পথিমধ্যে কুকুর  তাদের তাড়া করে। কুকুরের তাড়া খেয়ে তারা পরস্পর  বিচ্ছিন্ন  হয়ে পড়ে। পরে অবস্থা  স্বাভাবিক হলে খাদিজা মুসল্লীপাড়াস্থ বাসায় ফিরে আসেন। কিন্তু তার স্বামী মিলন আর ফিরে আসে না। অনেক খোঁজাখুজির পর মিলনকে না পেয়ে রবিবার সকালে খাদিজা ঘটনাটি পুলিশে জানান।
পরদিন সোমবার দুপুরে পানগুছি  নদীর সানকিভাঙ্গা পাড়ে একটি ইটভাটা সংলগ্ন এলাকায় কতিপয় এলাকাবাসী একটি  মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখবর ছড়িয়ে পড়লে মিলনের পরিবার মরদেহটি সনাক্ত  করে। পরে পোস্টমর্টেম শেষে বুধবার (১৩ আগস্ট) বিকেলে মিলনের মরদেহ মুসল্লীপাড়া কবরস্থানে কবরস্থ করা হয়।  নিহত মিলনের ১১ মাসের এক পুত্র সন্তান রয়েছে। 
স্থানীয়দের ধারণা, ওই রাতে কুকুরের  তাড়া খেয়ে আত্মরক্ষার্থে নদীতে ঝাঁফ দিতে গিয়ে পাইলিংয়ের সাথে সজোরে আঘাত  লেগে ডুবে যেতে পারে সে।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ  মো. সাইদুর রহমান জানান, মিলনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মোরেলগঞ্জ  থানায় একটি অপমৃত্যু  মামলা রেকর্ড করা হয়েছে।

Tag
আরও খবর
মোরেলগঞ্জে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক

৯৭২ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে


মোরেলগঞ্জে ডিবেটিং ক্লাবের উদ্বোধন

৯৮৩ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে



মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

১০২৩ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে


মোরেলগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

১০২৩ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে