জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মোরেলগঞ্জে সহপাঠীকে নিয়ে আপত্তিকর ফেসবুক পোস্ট ও উত্যক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ


সহপাঠীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট ও সহপাঠিনীকে প্রেম নিবেদন ও উত্যক্ত করার প্রতিবাদ এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। মঙ্গলবার ( ১২ সেপ্টেম্বর) দুপুরে এ কর্মসূচি পালিত হয়েছে।


  পরিস্থিতি সামাল দিতে নবম শ্রেণির ওই ছাত্র মো. মুন্নাকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। 


ভুক্তভোগী নবম শ্রেণির একজন ছাত্রীর বাবা বলেন, গত আগস্ট মাসের মাঝামাঝি ফেসবুকে তার মেয়েকে নিয়ে একই শ্রেণির ছাত্র মোস্তফা হাওলাদারের ছেলে মো. মুন্না আপত্তিকর পোস্ট করে। পাশাপাশি ওই তাকে প্রেম নিবেদন ও প্রতিনিয়ত উত্যক্ত করে আসছিল। এর প্রতিকার চেয়ে উত্যক্তকারী ওই ছেলের বাবা সহ স্কুল প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত করে এর অনুলিপি উপজেলার বিভিন্ন দপ্তরে দেই। কিন্তু কোনরূপ প্রতিকার পাইনি। বরং মেয়ের স্কুলে আসা বন্ধ করে দিয়েছি। ওই ছাত্র আরও অনেক মেয়েকেও উত্যক্ত করে থাকে। তারই ফলশ্রুতিতে আজকের এ কর্মসূচি পালিত হয়েছে। 


 এদিকে, এ কর্মসূচির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান ও সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।


এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত হালদার বলেন, নবম শ্রেণির ওই ছাত্রের বিরুদ্ধে অনকে অভিযোগ রয়েছে।


ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা আরও বলেন, এ বহিষ্কারের পরেও আমরা নিরাপদ বোধ করছি না। তাকে আইনের আওতায় আনা দরকার। 


এ ব্যাপারে বহিষ্কৃত ওই ছেলে এবং তার বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। 






Tag
আরও খবর
মোরেলগঞ্জে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক

৯৭২ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে


মোরেলগঞ্জে ডিবেটিং ক্লাবের উদ্বোধন

৯৮৩ দিন ৮ ঘন্টা ১১ মিনিট আগে



মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

১০২৩ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে


মোরেলগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

১০২৩ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে