আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা সুন্দরবনে ২১ জেলে নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ধর্ষনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

সুন্দরবনে ২১ জেলে নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান

ছবি সংগৃহীত

‎দস্যুদের সম্ভাব্য অবস্থান শনাক্তে ড্রোনে নজরদারি, উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান

‎সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২১ জেলের পাঁচ দিন পেরিয়ে গেলেও তাঁদের কোনো সন্ধান মেলেনি। গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের নারকেলবাড়িয়া, আমড়ারিয়া, ভদ্রা ও ভাঙ্গা এলাকার আশপাশে পৃথক ঘটনায় সশস্ত্র ব্যক্তিরা কয়েকটি নৌকা ও ট্রলারে হামলা চালিয়ে জেলেদের অপহরণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
‎
‎নিখোঁজ জেলেদের উদ্ধারে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড। পাশাপাশি সম্ভাব্য দস্যুদের অবস্থান শনাক্ত করতে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে। তবে বুধবার পর্যন্ত ২১ জেলের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
‎
‎বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাতে মাছ ধরার সময় কয়েকটি নৌকা ও ট্রলারে হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা। এ সময় জেলেদের জিম্মি করে তাঁদের সঙ্গে থাকা মাছ ধরার সরঞ্জাম ও অন্যান্য মালামাল লুট করা হয়। পরে ২১ জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। একটি মাছ ধরার ট্রলার ও পাঁচটি মুঠোফোনসহ বিভিন্ন মালামালও নিয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে।
‎
‎স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, মজনু, করিম শরীফ ও বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা এসব ঘটনায় জড়িত থাকতে পারে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো বাহিনীকে এসব ঘটনার জন্য চূড়ান্তভাবে দায়ী করা হয়নি।
‎
‎নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যদের মধ্যে এ ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। দ্রুত তাঁদের জীবিত অবস্থায় উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজনেরা।
‎
‎অপহৃত জেলেদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় মহাজনেরাও যোগাযোগের চেষ্টা করছেন বলে জানা গেছে। কয়েকজন মহাজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দস্যুদের সঙ্গে গোপনে যোগাযোগ ও দর-কষাকষির চেষ্টা চলছে। তবে মুক্তিপণ হিসেবে কত টাকা দাবি করা হয়েছে, সে বিষয়ে তাঁরা বিস্তারিত জানাতে চাননি।
‎
‎এদিকে ২১ জেলের সন্ধান না মেলায় সুন্দরবনে মাছ ধরতে যাওয়া অন্য জেলেদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকা জেলেরা মাছ ধরার সময় বন বিভাগ ও কোস্ট গার্ডের টহল আরও জোরদারের দাবি জানিয়েছেন।
‎
‎পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরীফুল ইসলাম বলেন, অপহৃত জেলেদের এখনো সন্ধান পাওয়া যায়নি। তাঁদের উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। সুন্দরবনে অবস্থানরত জেলেদের রাতে দলবদ্ধভাবে থাকার পাশাপাশি বন বিভাগের অফিস ও টহল ফাঁড়ির আশপাশে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
‎
‎কোস্ট গার্ডের সদস্যরা সম্ভাব্য এলাকাগুলোতে নৌপথে তল্লাশির পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত নিখোঁজ ২১ জেলের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
‎
‎পাঁচ দিন ধরে স্বজনদের অপেক্ষা যেন শেষ হচ্ছে না। নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে তাঁদের জীবিত অবস্থায় উদ্ধারের অপেক্ষায় রয়েছেন।

‎
আরও খবর