ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরায় ট্রলার ও ডিঙি সহ জেলে আটক মাছ জাল জব্দ

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ

‎সুন্দরবনের সুপতি অভয়ারণ্যের খালে অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষীদের হাতে  তিনটি ট্রলারসহ ১৩ জেলে আটক হয়েছে। জব্দ করা হয়েছে মাছ ধরার জাল ও ৬টি ডিঙ্গি  নৌকা। আটক জেলেদের আদালতের মাধ্যমে  বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

‎বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ ফয়সাল আহমেদের নেতৃত্বে বনরক্ষীরা শনিবার সন্ধ্যায়  সুপতি ষ্টেশনের আওতাধীন বড়কটকা খালে নিয়মিত টহলের সময় একটি ট্রলারের জেলেদের অবৈধভাবে  মাছ ধরতে দেখে এগিয়ে যায়।বনরক্ষীরা ৯ জেলেসহ একটি ট্রলার আটক করে। এ সময় আরও ৬টি ডিঙ্গি ও মাছ ধরার জাল জব্দ  করেন বনরক্ষীরা। আটক জেলেরা হচ্ছেন, শরণখোলা উপজেলার বগী গ্রামের আলাউদ্দিন পঞ্চায়েত (৩০), রেজাউল হাওলাদার (২৫) ও মোঃ রাকিব হাওলাদার (২৫); বাগেরহাটের গোপালকাঠী গ্রামের লিটন সরদার (৪৮), মিলন সরদার (৩৫) ও জলিল শেখ (৪৫); শরণখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের জাফর হাওলাদার (৩৮) ওরবিউল ইসলাম (২৩); পিরোজপুর জেলার কালিকঠি গ্রামের জালাল হাওলাদার (৩০)।  অপরদিকে, একই দিন সন্ধ্যায়  বনরক্ষীরা সুপতির পোতারখাল এলাকায় টহলের সময় দুইটি ট্রলারসহ ৪ জেলেকে আটক করেন। আটক জেলেরা হচ্ছেন, পাথরঘাটা জেলার  সাহেরাবাদ গ্রামের বিজন হালদার (৩৫), শিশির হালদার (৩৫), ইসা খান (২৬) ও সাত্তার খন্দকার (৪৫)। এ সময় জব্দ করা হয়েছে মাছ ও কাকড়া।

‎সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ ফয়সাল আহমেদ বলেন, আটক জেলেরা সুপতি অভয়ারণ্য কেন্দ্রের আওতাধীন খালে  অবৈধভাবে মাছ ধরছিলো। আটক জেলেদের বিরুদ্ধে দুইটি পৃথক বন মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামী জেলেদের শনিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়। আদালত তাদের বাগেরহাট জেল হাজতে প্রেরণ করেছে। 

আরও খবর




‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

৩ দিন ২ ঘন্টা ৫০ মিনিট আগে